ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় দোহাজারীর শিবু নাথের মৃত্যু
জাবের বিন রহমান আরজু,চন্দনাইশ
প্রকাশ: Tuesday, 2 January, 2024, 12:51 AM

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় দোহাজারীর শিবু নাথের মৃত্যু

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় দোহাজারীর শিবু নাথের মৃত্যু

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় অবেলায় ঝড়ে গেলো চট্টগ্রামের দোহাজারীর শিবু নাথ (২০) এর প্রাণ। রবিবার ৩১ ডিসেম্বর ভোরে কুমিল্লা থেকে চট্টগ্রামে ফেরার পথে কুমিল্লা চৌদ্দগ্রাম  যগৎ নাথ দীঘির পাড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, শিবু নাথ (ড্রাইভার)  শনিবার রাতে চট্টগ্রামের দোহাজারী থেকে কুমিল্লায় সবজির ভাড়া নিয়ে যায়। ভোরে কুমিল্লা থেকে চট্টগ্রামে ফেরার পথে কুমিল্লা চৌদ্দগ্রাম যগৎ নাথ দীঘির পাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম মুখী একটি কাভার ভ্যানের পিছনে মেরে দেয়। বিকট শব্দ শুনে স্থানীয়রা এসে গুরুতর  অবস্থায় শিবু নাথকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে সকাল ৭টার সময় মারা যায়। 

শিবু নাথ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪ নং ওয়ার্ডের ফুলতলা চন্ডী মহাজনের বাড়ীর মনহরী নাথের ছোট ছেলে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রবিবার রাতে এলাকার মুসলিম-হিন্দু সকলেই তার শেষকৃত্যে অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status