|
কমলনগরে অটোরিকশা চুরির সময় চোর চক্রের দুই সদস্য আটক
মোঃ এমরান হোসেন,কমলনগর
|
![]() কমলনগরে অটোরিকশা চুরির সময় চোর চক্রের দুই সদস্য আটক আজ সোমবার (০১ জানুয়ারী) সকালে অটো রিক্সা চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসীর কাছে অটোরিকশা সহ আটক চোর চক্রের ২ সদস্য। এ ব্যাপারে স্থানীয় লোকজন হাজির ইউনিয়ন পরিষদের মেম্বার সিরাজুল জানালে তিনি গ্রাম পুলিশের মাধ্যমে আটকৃত চোরদেরকে একটি অটোরিকশা সহ ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন । পরে ইউপি সদস্য সিরাজুল ইসলাম থানায় ফোন করে কমলনগর থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলামকে জানালে তিনি তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে অটোরিকশা সহ দুই চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। আটক কৃত একজন হলেন নোয়াখালীর চর করমুল্লার শুল্লকিয়া এলাকার নূরনবীর ছেলে আবুল কাশেম (২১) এবং অপর জন কমলনগর হাজিরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আনোয়ারুল হক (আনু মুন্সির) ছেলে স্বপন হোসেন (২০) এ ব্যাপারে কমলনগর থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ কালে তারা আরো দুজন সহযোগীর নাম বলে। এবং উদ্ধার হওয়া একটি সহ আরো দুটি অটো রিক্সা চুরির কথা স্বীকার করে। বাকি দুটি অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়দিন, গ্রেফতারকৃত দুজনকে আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে, চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান থাকবে
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
