|
নারী ও শিশুদের মাঝে আ'লীগ নেতার শীতবস্ত্র বিতরণ
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() নারী ও শিশুদের মাঝে আ'লীগ নেতার শীতবস্ত্র বিতরণ সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমহন উচ্চ বিদ্যালয়ের মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি। জানা যায় ব্যক্তিগত উদ্যোগে নিজ অর্থায়নে শীতার্ত নারী ও শিশুদের মাঝে মানবিক দৃষ্টিকোণ থেকে এসব বস্ত্র বিতরণ করেন শহিদুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা শাকিউল ইসলাম শাকিল, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদ্দৌলা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ ও যুগ্ম সম্পাদক মিনহাজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বখতিয়ার ফাহিম সরকার। এছারা আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাইদুল ইসলাম লিটন, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান পরশ প্রমূখ। উল্লেখ্য, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম সরকারের ব্যাক্তি উদ্যোগে ২০০ জন নারী ও শিশুদের মাঝে এসব শীতবস্ত্র (হুডি) বিতরণ করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
