|
সরকারি গুচ্ছগ্রামের ঘরে হামলা-ভাঙচুর, থানায় অভিযোগ
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() সরকারি গুচ্ছগ্রামের ঘরে হামলা-ভাঙচুর, থানায় অভিযোগ এই ঘটনায় ভুক্তভোগী শাহিনুর বেগম (৫০) বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে রোববার (১৫ জুন) তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঘুইঞ্চা চর গুচ্ছগ্রামের বাসিন্দা শাহিনুর বেগম ৪৫ শতাংশ জমি বর্গা নিয়ে পাট চাষ করেছিলেন। প্রতিবেশী মজিদ মিয়া, শাহিন মিয়া, মোতালেব মিয়া, বুলী বেগম, আব্দুল বারেক ও নাজমা বেগমের গবাদিপশু প্রায়ই তার পাটক্ষেতে ঢুকে ফসলের ক্ষতি করত। বারবার নিষেধ করার পরও তারা কোনো ব্যবস্থা নেননি। সর্বশেষ আবারও গরু ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করলে শাহিনুর বেগম গরুটি খোয়াড়ে (আটক) দেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা। ভুক্তভোগীর দাবি, গরু খোয়াড়ে দেওয়ার জেরে গত ৯ জুন ভাড়াটে লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা সরকারি গুচ্ছগ্রাম প্রকল্পের ঘর ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এতে আহত হন- শাহিনুর বেগম (৫০), ছেলে লিমন মিয়া, পুত্রবধূ মনিরা বেগম,শাকিল মিয়া ও মুক্তা বেগম। অভিযোগ রয়েছে, ছেলে লিমন মিয়া আত্মরক্ষার জন্য বাথরুমে আশ্রয় নিলেও তাকে টেনে বের করে মারধর করা হয়। এছাড়াও মুক্তা বেগম গুরুতর আহত অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শাহিনুর বেগম অভিযোগে উল্লেখ করেন, হামলার সময় ঘরে থাকা ঈদে গরু বিক্রির নগদ ১ লাখ ২৫ হাজার টাকা, পুত্রবধূর গলার স্বর্ণের চেইন এবং ছেলের ব্যবহৃত প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। যাওয়ার সময় তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। প্রথমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় থানায় অভিযোগ করা হয়। তবে নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল বারেক ও নাজমা বেগম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
