ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে খাগড়াছড়িতে যুবলীগ কর্মী আটক
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি:
প্রকাশ: Tuesday, 16 June, 2026, 7:33 PM

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে খাগড়াছড়িতে যুবলীগ কর্মী আটক

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে খাগড়াছড়িতে যুবলীগ কর্মী আটক

খাগড়াছড়ি সদর থানার পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে তামজিদ ভূইয়া (৩২) নামে এক যুবলীগ কর্মীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন খাগড়াছড়ি সদর ইউনিয়নের গুগড়াছড়ি বাজারের প্রধান সড়কে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচারণা, ভ্রান্ত তথ্য ছড়ানো, জনমনে আতঙ্ক সৃষ্টি, রাষ্ট্রের ক্ষতি সাধনের চেষ্টা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে সমবেত হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় এফআইআর নং-০২, তারিখ ১১ জুন ২০২৬, জিআর নং-৫৭ মূলে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২), ৭, ৮, ৯, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তের অংশ হিসেবে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। 
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ জুন ২৬) দিবাগত রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় সদর থানার শালবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার তদন্তে প্রাপ্ত আসামি তামজিদ ভূইয়াকে আটক করা হয়।

আটক তামজিদ ভূইয়া খাগড়াছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শালবন কবরস্থান টিলা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে যুবলীগের কর্মী হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status