|
কুড়িগ্রামে বিএনপি পন্থী আইনজীবীদের আদালত বর্জন ও অবস্থান কর্মসূচী পালিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে বিএনপি পন্থী আইনজীবীদের আদালত বর্জন ও অবস্থান কর্মসূচী পালিত অবস্থান কর্মসূচীতে আইনজীবী নেতারা অভিযোগ করে বলেন, বর্তমানে দেশের কোথাও ন্যায়বিচার নেই। আদালতগুলোতে বিরোধীদলের নেতাকর্মীদের অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। জামিন না দিয়ে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হচ্ছে। আমরা এসব অন্যায়ের প্রতিবাদে সারা দেশে আদালত বর্জনের ডাক দিয়েছি। দলমত নির্বিশেষে আইনজীবীরা আমাদের ডাকে সাড়া দিয়ে শুনানিতে অংশ নিচ্ছেন না। তারা আরও বলেন, নেতাকর্মীদের সাজা দিতে রাত পর্যন্ত সাক্ষ্যগ্রহণের নজির স্থাপন করা হয়েছে। বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এসবের প্রতিবাদের অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আদালত বর্জন করেছি। অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা, এডভোকেট ছাহের উদ্দিন মিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি, এডভোকেট আব্দুল কাশেম, সাধারণ সম্পাদক,এড্ বজলুর রশীদ, এড্ আশরাফ আলী সহ ইউনাইটেড ল- ইয়ারর্সের আইনজীবী নেতারা ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
