|
জেলায় আধুনিক শরীরচর্চা কেন্দ্র মাসেল ফ্লেক্সের আত্মপ্রকাশ
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() জেলায় আধুনিক শরীরচর্চা কেন্দ্র মাসেল ফ্লেক্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানের শুরুতে ফিতা ও কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রীত অতিথীরা। পরে সংক্ষীপ্ত এক আলোচনায় অতিথীরা বলেন সুস্থ দেহে সুন্দর মনের বহিঃপ্রকাশ ঘটে, তাছারা মাদক থেকে দূরে থাকতে এবং বিভিন্ন রোগ মুক্তির জন্যে শরীর চর্চার বিকল্প নেই বলেও মন্তব্য করেন অতিথীরা। চাঁপাইননাবগঞ্জের যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে এবং আধুনিক মানের শরীরচর্চার ঘাটতি পুরনে মাসেল ফ্লেক্স গুরুত্বপূর্ণ এক ভূমিকা রাখবে বলেও জানান অতিথীরা। অনুষ্ঠানের শেষাংশে প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা বলেন চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসির একটি চাহিদা ছিলো আধুনিক মানের একটি শরীরচর্চা কেন্দ্রের যার ঘাটতি পূরণ ও মানুষের সু-স্বাস্থের চিন্তা থেকেই মাসেল ফ্লেক্স এর আত্মপ্রকাশ। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে আলোচনা রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম তরু, অন্যান্যের মধ্যে আরও উপস্থিত থেকে আলোচনা রাখেন গ্রীনভিউ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও জেলা ডায়াবেটিক হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা মন্টু, গ্রীনভিউ উচ্চবিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান অনু, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নাহিদ ইসলাম মুন, প্রতিষ্ঠান পরিচালক সাব্বির মণ্ডল ও প্রিজম, এছারাও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি ও প্রশিক্ষকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যরাও অংশ নেয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
