ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
জমে উঠেছে কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনী প্রচারে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 2 January, 2024, 12:22 AM

জমে উঠেছে কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনী প্রচারে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ

জমে উঠেছে কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনী প্রচারে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ

জমে উঠেছে কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনী প্রচারে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ।  দুই প্রার্থীর সমর্থনে আওয়ামিলীগের দুই গ্রুপ এবং সাধারণ ভোটাররা এখন হিসাব নিকাশে ব্যস্ত। এই আসনে আওয়ামিলীগ সমর্থিত প্রার্থী আলহাজ মো: জাফর আলীকে প্রথমে দলীয় মনোনয়ন দিলেও জোটের কারণে পরে তাঁর প্রার্থীতা প্রত্যাহার করা হয় এবং জাতীয় পার্টির প্রার্থী জনাব মো: পনির উদ্দিন আহম্মেদ'কে জোটের প্রার্থী ঘোষণা করা হলে পাল্টে যায় সকল হিসাব নিকাশ। দ্বিধা বিভক্ত হয়ে পড়ে আওয়ামিলীগের দুটি গ্রুপ। ভোটাররাও পড়ে যায় দ্বিধাদ্বন্দ্বে। জনমত জরিপে কুড়িগ্রামের এই আসনটি প্রতিনিয়তই আওয়ামিলীগের কিন্তু জোটের কারণে বারবার এই আসনটি ছেড়ে দিতে হয়েছে জাতীয় পার্টির প্রার্থীকে। আওয়ামিলীগের মনোনয়ন পেয়ে জনাব মো: জাফর আলী তাঁর মনোনয়ন প্রত্যাহার হওয়ার কদিন পূর্বেই তাঁর সংসদীয় এলাকার তিনটি উপজেলার বিভিন্ন পথসভা করতে গেলে হাজার হাজার নেতা কর্মী ও সাধারণ মানুষজনকে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করতে দেখা যায়। ওই সমস্ত পথসভায় জনাব মো: জাফর আলী বলেন, আমাকে নয় এবারে এই আসনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জননেত্রী শেখহাসিনা প্রধানমন্ত্রী হলেই দেশ বাঁচবে, আরো উন্নয়ন হবে। এসব পথসভায় তিনি আওয়ামিলীগ সরকারের সময়কালে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এতে সংসদীয় এই আসনের সর্বত্রই ব্যাপক সাড়া পড়ে যায়। সকলকেই বলতে শোনা যায় জাফর আালীকে এবার ঠেকানোর মতো কোন শক্তিশালী প্রতিদ্বন্ধ্বি নেই।

 তিনি এবার এমপি হচ্ছেন। এরি মধ্যে জোটের কারণে জনাব মো: জাফর আলীর প্রার্থিতা প্রত্যাহার করা হলে বাঁধে  বিপত্তি। জনাব জাফর আলী সমর্থিত দলীয় নেতাকর্মীর একটি অংশ ঝুঁকে পড়ে আওয়ামিলীগের সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডাঃ হামিদুল হক খন্দকারের সমর্থনে। নির্বাচনী প্রচার প্রচারনায় জেলা আওয়ামিলীগের একটি বিরাট অংশ ইতোমধ্যে তাঁর সমর্থনে হাজার হাজার নেতাকর্মী শহরে মিছিল সমাবেশ ও প্রচার প্রচারনা চালাচ্ছে এবং তাঁকে যোগ্য প্রার্থী মনে করে তাঁর ট্রাক মার্কায় ভোট দেয়ার জন্য ভোটারদের আকৃষ্ট করছে। অন্যদিকে  আওয়ামিলীগের অপর একটি অংশ জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জনাব আমান উদ্দিন আহমেদ মঞ্জুর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী জোটের প্রার্থী মো: পনির উদ্দিন আহমেদের সমর্থনে তার মার্কা লাঙ্গলে ভোট দেয়ার জন্য শহরে বিশাল মিছিল ও সমাবেশে প্রচার প্রচারনা চালাচ্ছে। এই প্রচারনায় আওয়ামিলীগের এই অংশটির নেতৃবৃন্দ বলেন, যারা আওয়ামিলীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা কে অনুসরণ করে তারা জোটের প্রার্থীকেই সমর্থন করে সে পথেই আগাতে হবে। 

আসুন,আমরা কুড়িগ্রামবাসী সেই পথ অনুসরণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে কুড়িগ্রাম- ২ আসনে জোটের প্রার্থীর লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। কিন্তু সাধারণ ভোটারদের জরিপে দেখা যাচ্ছে কুড়িগ্রাম -২ এই আসনের আওয়ামিলীগ সমর্থিত  বিশাল জনগোষ্ঠী যদি আওয়ামীলীগের প্রার্থীকেই ভোট দিতে চায় সেক্ষেত্রে জোটের প্রার্থীর জয়ী হওয়া মুশকিল হবে। কারণ ভোটারা মনে করছেন জোটের প্রার্থী জাতীয় পার্টির আওয়ামিলীগের নয়, এই হিসেবে ভোট যদি আওয়ামিলীগ প্রার্থীকে দেয়া হয় সেক্ষেত্রে সতন্ত্র প্রার্থী ( আওয়ামিলীগ বিদ্রোহী) ট্রাক মার্কার ডা. হমিদুল হকের জয়ী হওয়ার সম্ভবনা উড়িয়ে দেয়া যাবে না। 

এই পরিস্থিতিতে ভোটের দিন ভোটারদের উপস্থিতি এবং ভোটের ফলাফল কোনদিকে যায় সেদিকেই তাকিয়ে আছে ভোটাররা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অপর সতন্ত্রপ্রার্থী কেচি প্রতিক নিয়ে আবু সুফিয়ান,ইগল প্রতিক নিয়ে মো: নাজমুল হুদা, ন্যাশনাল পিপলস পার্টি থেকে আম প্রতিক নিয়ে মোঃ আব্দুস ছালাম,বাংলাদেশ ওয়ার্কাস পার্টি থেকে হাতুড়ী প্রতিক নিয়ে মোঃ আব্দুল কুদ্দুস মিয়া,বাংলাদেশ কংগ্রেস থেকে ভাব প্রতিক নিয়ে মোঃ মকবুল হোসেন হ্যান্ডবিল, লিফলেট,পোস্টার,মাইকিং এবং ২/১ জন প্রার্থী মাঝে মধ্যে রাস্তায় মোটর সাইকেল মহড়া দিয়ে জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন।

উল্লেখ্য যে, নির্বাচনী এই প্রচার প্রচারনা, মিছিল সমাবেশ চলাকালীন সংসদীয় এই আসনে এযাবত কোথাও কোন বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status