|
দুর্গাপুরে প্রকল্প অবহিতকরণ সভা
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুরে প্রকল্প অবহিতকরণ সভা কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম অফিসার মিসেস শুভ্রা কুবির সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাদাত। বিশেষ অতিথি ছিলেন, যুব ইউনিয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বজলুল রহমান আনছারী, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, উৎরাইল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার যোসেফ কসমা, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সাংবাদিক রাজেস গৌড়, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রকল্পের ফোকাল পার্সন সুলগ্না রেমা। উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত বলেন, সংলাপ প্রকল্পের মাধ্যমে অত্র উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কিশোরীরা বাল্যবিয়ে প্রতিরোধ, পুষ্টি ও স্বাস্থ্যসেবা, শিক্ষা ও তাদের অধিকার বিষয়ে আরও সচেতন হয়ে উঠবে। পাশাপাশি তাদের নেতৃত্ব বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে। এতে দুর্গাপুর উপজেলাকে সংযুক্ত করার জন্য কারিতাস ময়মনসিংহ অঞ্চলকে ধন্যবাদ জানাই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
