ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রবাসী নারী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 January, 2024, 12:51 PM

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রবাসী নারী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রবাসী নারী

গাজীপুরের কাপাসিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন জর্ডান প্রবাসী এক নারী। শনিবার উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামের দক্ষিণপাড়া ডাক্তারের বাড়িতে অনশনে বসেন ঐ নারী। ঘটনার পর থেকে প্রেমিক আসাদ বাড়ি থেকে পালিয়েছেন।

জানা যায়, প্রতিবেশী কিতাব আলীর ছেলে মোশাররফের সঙ্গে ঐ নারীর ৯ বছর আগে বিয়ে হয়। তবে তার মেহেদির রং মুছে যাওয়ার আগেই স্বামী মোশাররফ মারা যান। স্বামীর মৃত্যুর বছরখানেক পর জর্ডানে পাড়ি জমান ঐ নারী।

২০২২ সালের ২৯ এপ্রিল দুই মাসের ছুটিতে দেশে আসেন। হঠাৎ তার দাদি অসুস্থ হলে ওষুধ কেনার জন্য ডুমদিয়া বাজারের আসাদের দোকানে গেলে তার সঙ্গে পরিচয় হয়। তারা ফোন নম্বর আদান-প্রদান করেন। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

তবে বিয়ের আশ্বাসে বিভিন্ন এলাকায় নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং কয়েক লাখ টাকা হাতিয়ে নেন আসাদ। আরো দু-এক বছর প্রবাসে থেকে দেশে ফিরে এলে বিয়ে করবেন এমন আশ্বাসে ছুটি শেষ করে ঐ নারী জর্ডানে চলে যান।

গত ২৩ ডিসেম্বর দেশে এসে আসাদকে বিয়ে করার কথা বললে তিনি টালবাহানা শুরু করেন। পরে শনিবার থেকে বিয়ের দাবিতে প্রেমিক আসাদের বাড়িতে অনশন শুরু করেন তিনি।

ভুক্তভোগী নারী বলেন, ‘বিয়ের আশ্বাসে গত দু’বছরে জর্ডান থেকে আসাদ ও তার পরিবারকে প্রায় সাত লাখ টাকা দিয়েছি। বিয়ের আশ্বাসে সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এখন সে বলে আমাকে বিয়ে করলে তার পরিবারের মান-সম্মানের হানি হবে।’

এ বিষয়ে অভিযুক্ত প্রেমিক আসাদের সঙ্গে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

টোক নয়ন বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুজন তালুকদার বলেন, ঘটনাটি সত্য। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status