ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শামীম, সাধারণ সম্পাদক তানভীর
মো: মাসুম বিল্লাহ ,পিরোজপুর
প্রকাশ: Monday, 1 January, 2024, 1:35 AM

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শামীম, সাধারণ সম্পাদক তানভীর

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শামীম, সাধারণ সম্পাদক তানভীর

পিরোজপুর প্রেসক্লাবে ২০২৪ সালের সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন এস.এম. রেজাউল ইসলাম শামীম  দৈনিক দিনের আলো) ও এস. এম. তানভীর আহমেদ। 

গতকাল শনিবার পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে একমাত্র সভাপতি পদে অনুষ্ঠিত নির্বাচনে শামীম সভাপতি নির্বাচিত হন। সাধারন সম্পদকসহ অন্য সবাই বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন। 


আজ সকাল ১১ টায় প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে রেজাউল ইসলাম শামিম এর প্রতিদ্ব›দ্বী ছিলেন দৈনিক সমকাল ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বা”চু। মোট ৪৯ জন ভোটারের মধ্যে ৪৬ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেজারত ডেপুটি কালেক্টরেট মোঃ কফিল উদ্দিন মাহমুদ। সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটনেজারত ডেপুটি কালেক্টরেট মোঃ কফিল উদ্দিন মাহমুদ ফলাফল ঘোষণা করেন।  

বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ ও খেলাফত হোসেন খসরু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু, ক্রীড়া সম্পাদক মো. রেজওয়ান ইসলাম সাজন, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের (জনি), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক-তামিম সরদার। নির্বাহী সদস্যরা হলেন- মাহমুদ হোসেন  গৌতম চৌধুরী, এমএ রব্বানী ফিরোজ, মো. খালিদ আবু, মাহামুদুর রহমান মাসুদ,  কে.এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, হাসান মামুন ,হাবিবুর রহমান এবং ওয়াহিদ হাসান বাবু।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status