ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ব্যাংক ঋণের সুদ আরও বাড়ছে, জানুয়ারিতে হবে সর্বোচ্চ ১১.৮৯%
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 31 December, 2023, 11:58 PM

ব্যাংক ঋণের সুদ আরও বাড়ছে, জানুয়ারিতে হবে সর্বোচ্চ ১১.৮৯%

ব্যাংক ঋণের সুদ আরও বাড়ছে, জানুয়ারিতে হবে সর্বোচ্চ ১১.৮৯%

নতুন বছরের প্রথম মাসে সর্বোচ্চ ১১ দশমিক ৮৯ শতাংশ হারে ঋণের সুদ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে ব্যাংকের সামনে।

জানুয়ারির জন্য ‘স্মার্ট’ সুদহার প্রথমবারের মতো ৮ শতাংশের ঘর ছাড়িয়ে যাওয়ায় ব্যাংকগুলোর সামনে ঋণের সুদ বাড়ানোর এ অবস্থা তৈরি হয়েছে।

রোববার বছরের শেষ দিনে বাংলাদেশ ব্যাংক জানুয়ারির জন্য ‘স্মার্ট’ (সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল-স্মার্ট) সুদহার ৮ দশমিক ১৪ শতাংশ নির্ধারণ করেছে। এতে নতুন বছরের প্রথম মাসে ঋণের বিপরীতে সুদহার বাড়বে গ্রাহক পর্যায়ে।

শেষ হতে যাওয়া ডিসেম্বরে স্মার্ট ছিল ৭ দশমিক ৭২ শতাংশ। এতে এক মাসের ব্যবধানে স্মার্ট সুদহার বাড়ল ৪২ বেসিস পয়েন্ট; গত সাত মাসে বৃদ্ধির এ হার সর্বোচ্চ। এর আগে গত নভেম্বরে বেড়েছিল ২৯ বেসিস পয়েন্ট, যা ছিল ওই সময়ের ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। নভেম্বর মাসে স্মার্টের হার ছিল ৭ দশমিক ৭২ শতাংশ।

ঋণের সুদহার নির্ধারণে গত জুন মাস থেকে প্রতি মাসের জন্য স্মার্ট প্রকাশ করে আসছে বাংলাদেশ ব্যাংক। প্রথম মাসে তা ছিল ৭ দশমিক ১০ শতাংশ। এ হিসাবে গত সাত মাসে স্মার্ট সুদহার বেড়েছে এক দশমিক ০৪ বেসিস পয়েন্ট।


নীতিমালা অনুযায়ী, স্মার্ট সুদ হারের সঙ্গে ব্যাংক সর্বোচ্চ তিন দশমিক ৭৫ শতাংশ সুদ যোগ করে ঋণ দিতে পারবে। এতে গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ হার হতে পারবে ১১ দশমিক ৮৯ শতাংশ।

এছাড়া প্রি-শিপমন্টে রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লী ঋণের সুদহার নির্ধারণ করতে হবে স্মার্ট সুদহারের সঙ্গে সর্বোচ্চ ২ দশমিক ৭৫ শতাংশ যোগ করে, যা হতে পারবে সর্বোচ্চ ১০ দশমিক ৮৯ শতাংশ।

এর সঙ্গে ১ শতাংশ হারে সার্ভিস চার্জ নিতে পারবে এসএমই ঋণের বিপরীতে।

মুদ্রানীতির আধুনিকায়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা চালু করতে আইএমএফের শর্ত বাস্তবায়নে গত জুন থেকে স্মার্ট সুদহার করিডোর চালু করে বাংলাদেশ ব্যাংক।

প্রতি ছয় মাসের ট্রেজারি বিল ও বন্ডের গড় সুদহার বের করে হিসাব করা হয় ‘স্মার্ট’ সুদহার। প্রতি মাসের শেষে বা প্রথম দিনে স্মার্ট সুদহার কত হবে তা জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক, যা পরবর্তী মাসে বিতরণ করা নতুন ঋণের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ ডিসেম্বর মাসের স্মার্ট সুদহার জানুয়ারি মাসের জন্য প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন ও জুলাইয়ে স্মার্ট সুদহার ছিল ৭.১০ শতাংশ, অগাস্টে তা সামান্য বেড়ে ৭. ১৪ শতাংশ, সেপ্টেম্বরে ৭.২০ শতাংশ ও অক্টোবরে ছিল ৭.৪৩ শতাংশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status