ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বায়ুদূষণে বছরে ৮০ হাজার মানুষ মারা যায়
এম. এস.দোহা
প্রকাশ: Sunday, 31 December, 2023, 5:27 PM

বায়ুদূষণে বছরে ৮০ হাজার মানুষ মারা যায়

বায়ুদূষণে বছরে ৮০ হাজার মানুষ মারা যায়

প্রতিদিন আমরা প্রত্যেকে ১১ হাজার লিটার বাতাস গ্রহণ করি। দুষিত  বায়ুর ফলে প্রতিবছর দেশে ৮০ হাজার মানুষ মারা যায়।

বায়ু দূষণের কারনে অর্থনীতিতে  জিডিপির ৮ শতাংশ লক্ষ্যমাত্রা ব্যাহত হয়।

প্রতিবেশী রাষ্ট্র ভারতের বায়ু আগ্রাসনে আমাদের ৩৫ ভাগ বায়ু দূষিত হয়, বাকি ৬৫ ভাগ আমরা নিজেরাই দূষণ  করে থাকি।

বায়ু দূষণ নিয়ে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এক সেমিনারে এই পিলে চমকানো উপস্থাপন করেন আলোচকরা। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত ' বায়ু দূষণ নিয়ন্ত্রণে করনীয় শীর্ষক Multi Stakeholder Consultation 'কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আলী হোসেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের কেমিক্যাল প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এম. এ. এ শওকাত চৌধুরী। আলোচনায় অংশ নেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড.জিয়াউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম, দক্ষিণ সিটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকী,উত্তর সিটির বিগ্রেডিয়ার আমিনুল ইসলাম, স্হানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মলয় চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রনালয়ের উর্ধতন কর্মকর্তা ও পরিবেশ বিশেষজ্ঞরা।

স্হানীয় সরকার মন্ত্রী বলেন, যে পাকিস্তান থেকে জাতির পিতা স্বাধীনতার মাধ্যমে আমাদেরকে মুক্ত করেছিলেন আজকে আর্থ-সামাজিক সব ক্ষেত্রেই আমরা পাকিস্তানের থেকে অনেক এগিয়ে আছি। এমনকি প্রতিবেশী অনেক দেশের থেকেও সামাজিক অর্থনৈতিক সূচকে আমাদের অগ্রগতি সন্তোষজনক।
তিনি আরো বলেন, অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে পরিবেশের বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে।

মোঃ তাজুল ইসলাম এ সময় বলেন, বাতাস এমন একটি মাধ্যম যা ধনী গরীব সবার স্বাস্থ্যের জন্য সমান গুরুত্বপূর্ণ। বায়ু দূষণের উপাদান সমূহ যেমন-বস্তুকণা, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড কার্বন, মনোক্সাইডসহ বিভিন্ন দূষণের পরিমাপ করে সেসব দূষণ প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তিনি এ সময় আজকের এই কনসালটেশনের মাধ্যমে ঢাকাসহ সারাদেশে বায়ু দূষণ নিয়ন্ত্রণে করনীয় একটি পথ পরিক্রমা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মন্ত্রী আন্ত সীমান্ত দূষণ দেশের বায়ু দূষণের মাত্রা কে বাড়িয়ে দিচ্ছেও বলে জানান।

মন্ত্রী বলেন, বায়ু দূষণের উৎস ও নিয়ন্ত্রণ ব্যবস্থাদির উপর বহুবিধ অংশীজন জড়িত। সেজন্য সকল অংশীজনের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত এ দূষণ নিয়ন্ত্রণের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সম্ভব নয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status