ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে ২ মাদক কারবারি ও চোর সিন্ডিকেট দলের ২ সদস্যসহ ৪ জন গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 31 December, 2023, 3:16 AM

কুড়িগ্রামে ২ মাদক কারবারি ও চোর সিন্ডিকেট দলের ২ সদস্যসহ ৪ জন গ্রেফতার

কুড়িগ্রামে ২ মাদক কারবারি ও চোর সিন্ডিকেট দলের ২ সদস্যসহ ৪ জন গ্রেফতার

কুড়িগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে কুড়িগ্রামে ২ মাদক কারবারি ও চোর সিন্ডিকেট দলের ২ সদস্যসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলার কচাকাটা ও ভূরুঙ্গামারী থানার পুলিশ। 

গতকাল ৩০ ডিসেম্বর জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়, জেলার কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম ৩০ ডিসেম্বর রাতে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের ঢালুয়াবাড়ি বালাবাড়ি গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ মফিজুল (৩৯)'কে ৪৭ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে।

অপরদিকে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম একই তারিখে ভূরুঙ্গামারী থানাধীন তিলাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম ছাট গোপালপুর  এলাকার কুখ্যাত মাদক কারবারি মো: ফরিদুল ইসলাম (২১) এর নিজ বসতবাড়ি থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে। 

এছাড়া ভূরুঙ্গামারী থানা পুলিশের অপর একটি চৌকস টিম ভূরুঙ্গামারী থানাধীন খামার আন্ধারীঝাড় গ্রামের মোছাঃ আফরোজা বেগম এর গত ২৭ ডিসেম্বর রাতে তার বসত বাড়ীর সামনে পুকুর পাড়ে থাকা  বৈদুতিক একটি সেচ পাম্প চুরি হয়। এই সংক্রান্তে ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করা পর তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান পরিচালনা করে  হারিয়ে যাওয়া সেচ পাম্পটি উদ্ধারসহ চোর সিন্ডিকেট দলের ০২ সদস্য ভূরুঙ্গামারী চর বারুইটারী গ্রামের মোঃ রিয়াজুল ইসলাম (৩০) এবং খামার আন্ধারীঝাড় (বৈরাগীটারী) গ্রামের মোঃ মজনু মিয়া (১৯) নামের ২ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় । 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status