ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
সারাদেশে ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 30 December, 2023, 2:02 PM

সারাদেশে ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

সারাদেশে ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে ৮৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় শুক্রবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করবেন। তারা ৪ জানুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে যোগদান করবেন। এর আগে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

তারা আচরণবিধি দেখার পাশাপাশি দায়িত্ব পাওয়া নির্বাচনি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট এবং স্ট্রাইকিং ফোর্স বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী টিমকে দিকনির্দেশনা দেবেন।

গত ১৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা, যা শেষ হবে আগামী ৫ জানুয়ারি। এর একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status