ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিয়ে যা বললেন হৃদয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 30 December, 2023, 1:49 PM

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিয়ে যা বললেন হৃদয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিয়ে যা বললেন হৃদয়

চলতি বছরে টি-২০তে দুর্দান্ত বাংলাদেশ। বছরজুড়ে তিন টি-২০ সিরিজের কোনোটিতেই হারতে হয়নি টাইগারদের। ঘরের মাটিতে দাপুটে ক্রিকেট খেলে তিনটি সিরিজ জিতেছেন শান্তরা। এবার বছরের শেষ দিনে জয় নিয়ে আরও একটি সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে আছেন লাল-সবুজের প্রতিনিধিরা।


নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে জয় পেয়েছে বাংলাদেশ। তবে মাউন্ট মঙ্গানুইয়ে গড়ানো দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। স্বাভাবিকভাবেই সিরিজ হারার শঙ্কা আর থাকছে না নাজমুল হোসেন শান্তর দলকে। তবে এখানেই থামতে নারাজ দলের ক্রিকেটাররা।

বছরের শেষ টি-২০ ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে এসেছিলেন তাওহিদ হৃদয়। তিনি বলেন, ‘চিন্তাভাবনা আগের ম্যাচগুলোতে যেমন ছিল, এখনো সেটিই আছে। আমরা মনে করি এটি একটি ভালো সুযোগ। আমাদের নিজেদের যতটুকু পোটেনশিয়াল আছে, সেটি ওখানে দেখানোর।’

দলের পরিবেশ নিয়ে টাইগার এ ব্যাটার বলেন, ‘আলহামদুলিল্লাহ সো ফার, দল যখন রেজাল্ট করে, তখন টিমের সব কিছুই ভালো থাকে— এটিই স্বাভাবিক।’

আগামী ৩১ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status