ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সাকিবের চোখে স্ত্রী শিশিরের বয়স মাত্র ২০!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 December, 2023, 1:35 PM

সাকিবের চোখে স্ত্রী শিশিরের বয়স মাত্র ২০!

সাকিবের চোখে স্ত্রী শিশিরের বয়স মাত্র ২০!

আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে প্রায় এক যুগ আগে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এরই মধ্যে তাদের ঘর আলোকিত করে পৃথিবীতে এসেছে তিন সন্তান। এর মধ্যে বড় মেয়ে অ্যালাইনা আল হাসানের বয়স পেরিয়েছে ৮ বছর। অথচ ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শিশিরের বয়স কিনা মাত্র ২০ বছর!


শিশিরের জন্ম ১৯৮৯ সালে। শনিবার (৩০ ডিসেম্বর) পদার্পণ করেছেন ৩৪ বছর বয়সে। কিন্তু স্বামী সাকিবের চোখে তার বয়স সবে মাত্র ২০। শিশিরের জন্মদিনে সন্তানদের মায়ের সম্পর্কে এমনটাই নাকি বলেছেন সাকিব। সামাজিক মাধ্যমে এক পোস্টে মজার তথ্যটি নিজেই জানিয়েছেন শিশির।
 
সাকিব পত্মী লেখেন, ‘আমার স্বামী বাচ্চাদের বলেছে, আজকে আমি ২০ বছরে পা রেখেছি। যেটা আমি প্রশংসা হিসেবেই নিব।’
 
তবে বিশেষ এ দিনে স্ত্রীর পাশে থাকতে পারেননি সাকিব। সন্তানদের নিয়ে শিশির যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কাজে দেশে ব্যস্ত সাকিব। খেলার মাঠ রেখে এবার তিনি নাম লিখিয়েছেন রাজনীতির মাঠে। মাগুরা-১ আসনের আওয়ামীলীগ প্রার্থী বাংলাদেশ জাতীয় দলের এ ক্রিকেটার। আপাতত নির্বাচনী প্রচারণায় মাগুরাতে ব্যস্ত সময় পার করছেন তিনি।
 
তবে জন্মদিনে স্ত্রীর পাশে না থাকতে পারলেও পাঠিয়েছেন বিশেষ ভালোবাসা। তার পাঠানো ফুল ও কেক পেয়ে উচ্ছ্বসিত শিশির।

সামাজিক মাধ্যমে কেক ও ফুলের ছবি পোস্ট করে শিশির লেখেন, ‘আমাকে বিশেষ অনুভব করাতে সে (সাকিব) কখনো ব্যর্থ হয়নি। এমনকি ব্যস্ত সময়েও সে জন্মদিনের কিছু ভালোবাসা পাঠিয়েছে। কাউকে বিশেষ অনুভব করানোর জন্য এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন নেই।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status