|
বাংলাদেশ প্রেসক্লাবের ফরিদপুর সদর উপজেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সেক মোহাম্মদ আফজাল
|
![]() বাংলাদেশ প্রেসক্লাবের ফরিদপুর সদর উপজেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বেলা ২ টায় ফরিদপুর পৌর কোর্ট কম্পাউন্ডের তৃতীয় তলায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফরিদ খান, বিশেষ অতিথি কাজী মনিরুল ইসলাম সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ প্রেসক্লাব, বিশেষ অতিথি, শেখ ফজলুল হক বাবু সহ সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব, ঢাকা বিভাগ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব,ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ মামুন মিয়া, সম্মানিত অতিথি ছিলেন জনাব স্বপন মাহমুদ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব,ফরিদপুর জেলা শাখা, অনুষ্ঠান উদ্ভোদন করেন বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সভাপতি জনাব কাওসার রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহজাহান শেখ, প্রধান অতিথি তার বক্তব্য বলেন সারাদেশে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা উপজেলা শাখার কমিটি গঠন করা প্রায় সম্পূর্ণ হয়েছে, বাংলাদেশ প্রেসক্লাবের একটা সুসংগঠিত সংগঠন এখানে সবার প্রতি সবার একাত্মবোধ হয়ে কাজ করার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন বাংলাদেশ প্রেসক্লাব ভবিষ্যতে আরও উন্নত এবং সাংবাদিকদের কল্যানের জন্য যা কিছু প্রয়োজন তা বাংলাদেশ প্রেসক্লাব করার চেষ্টা করবো। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সঠিক সাংবাদিকতা কিভাবে করা যায় এবং ফরিদপুরে সাংবাদিক প্রশিক্ষণের ব্যবস্হা করার আশ্বাস দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক সকালের সময় পত্রিকা জেলা প্রতিনিধি জানাব সেক মোহাম্মদ আফজাল, দৈনিক চৌকস পত্রিকার ব্যুরো প্রধান আলী আকবর হোসেন, দৈনিক মানবজমিন পত্রিকার চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি মনির হোসেন, দৈনিক নাগরিক ভাবনার জেলা প্রতিনিধি সুমী আক্তার, দৈনিক একুশের নিউজ পত্রিকার জেলা প্রতিনিধি শারমিন আক্তার মীরা, দৈনিক প্রথম বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম রুবেল দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি জনাব লুৎফর রহমান দৈনিক গণসংহতি পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নজরুল শেখ, হাসিবুল হাসান এবং এস এম শাহজাহান কবির জুয়েলের সঞ্চালনায় সভাপতি জনাব মোঃ শাহজাহান শেখ সভা সমাপ্তি ঘোষণা করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
