ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দক্ষিণ কোরিয়ার ভিসা প্রত্যাশীদের জন্য আরও একটি সুখবর !
ছালেহ আহাম্মদ, দক্ষিণ কোরিয়া থেকে
প্রকাশ: Saturday, 30 December, 2023, 1:19 AM

দক্ষিণ কোরিয়ার ভিসা প্রত্যাশীদের জন্য আরও একটি সুখবর !

দক্ষিণ কোরিয়ার ভিসা প্রত্যাশীদের জন্য আরও একটি সুখবর !

আগামী বছর থেকে দক্ষিণ কোরিয়ায় E9 কর্মীদের হোটেল, মোটেল সহ পর্যটন খাতে কর্মসংস্থানের সুযোগ করে দিতে যাচ্ছে কোরিয়ান সরকার। সেই সাথে ২০২৫  সালে ইপিএস সিস্টেমে নতুন দেশ হিসাবে তাজিকিস্তান সহ অন্যান্য দেশেও যুক্ত হতে যাচ্ছে। 

আজ ২৯ তারিখ, শ্রমশক্তি অধিদপ্তর  বিদেশিদের কোরিয়াতে নতুন নতুন সেক্টরে কাজের সুযোগ করে দেওয়া বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয় এবং সেখানে এসব বিষয় আলোচনা এবং অনুমতিও প্রদান করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, পর্যটন এলাকা খ্যাত, সিউল , বুসান ও গাংওনদো ও জেজু কে নির্বাচন করা হয়েছে। বিদেশি শ্রমিকরা মূলত, পরিচ্ছন্নতা কর্মী, রান্নার কাজে সহকারি, সহ পর্যটন সম্পর্কিত কাজ করতে পারবে। মূলত এসব সেক্টরে দীর্ঘদিন ধরেই শ্রমিকের ঘাটতি থাকায় অনেকদিন থেকেই বিদেশীদের নিয়োগ দেওয়া যায় কিনা এ বিষয়ে আলোচনা চলছিল এরই পরিপ্রেক্ষিতে আজকে এই আইনটি পাস হলো। এছাড়া  আরো জানানো হয়েছে যে, আগামী বছর এটা নিয়ে আরো বেশি গবেষণা ও জরিপ করে পাইলট প্রোগ্রাম হিসাবে এই খাতে বিদেশি কর্মীদের  কর্মসংস্থের সুযোগ করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status