|
নির্বাচনের ফল তৈরি হয়ে গেছে, ৭ জানুয়ারি ঘোষণা : ডা. শাহাদাত
ইসমাইল ইমন, চট্টগ্রাম
|
![]() নির্বাচনের ফল তৈরি হয়ে গেছে, ৭ জানুয়ারি ঘোষণা : ডা. শাহাদাত তিনি গতকাল শুক্রবার নগরীর প্রবর্তক মোড়, পাঁচলাইশ আবাসিক ও মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে সরকার পতনের একদফা দাবি ও ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জনে অসহযোগ আন্দোলনের সমর্থনে জনমত তৈরির লক্ষ্যে ড্যাবের গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন। তিনি ড্যাব নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় দোকানদার, বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকের ডাক্তার ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে আসন ভাগাভাগির একতরফা ডামি নির্বাচন বর্জন করার আহ্বান জানান। তিনি বলেন, দেশে যে নির্বাচন নাটকের মঞ্চায়ন হতে যাচ্ছে, সেটা কোনো নির্বাচনই না। নির্বাচনের যে সংজ্ঞা তার মধ্যেই এটা পড়ে না। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে অভিনব তামাশা করছে। সমগ্র বিশ্ব একমত বাংলাদেশে কোন ইলেকশন হয় না, এক ব্যক্তির দ্বারা সিলেকশন হয়। তাই ভোট নাটক বর্জনের ডাকে সকল ভোটার ঐক্যবদ্ধ। এতে উপস্থিত ছিলেন ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দীন, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, ড্যাব নেতা ডা. নাজমুল মোর্শেদ, চমেক শাখার সহ সাংগঠনিক সম্পাদক ডা. মেহেদী হাসান প্রমুখ। এছাড়া কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে এনায়েত বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। কেন্দ্রীয় যুবদলের সদস্য সাইফুর রহমান শপথ ও মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে পশ্চিম মাদারবাড়ি চট্টলা বেকারি এলাকায় সদরঘাট থানা যুবদলের লিফলেট বিতরণ করা হয়। এতে অংশ নেন নগর যুবদলের সহ সভাপতি মিয়া মোহাম্মদ হারুন, সদরঘাট থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর খাঁন, সদস্য সচিব মোহাম্মদ রাশেদ, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু, উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. ইউনুছ। মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে প্রবর্তক এলাকায়, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু বকর ছিদ্দিকী সোহেলের নেতৃত্বে আমান বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
