ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
লঞ্চে চড়ে নলছিটি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায়
মোঃ আমিন হোসেন ,নলছিটি
প্রকাশ: Saturday, 30 December, 2023, 1:08 AM

লঞ্চে চড়ে নলছিটি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায়

লঞ্চে চড়ে নলছিটি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায়

বরিশালের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই জনসভায় যোগ দিতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা থেকে হাজারো নেতাকর্মী লঞ্চে চড়ে যাত্রা করেছেন। শুক্রবার সকাল থেকে নলছিটি ও দপদপিয়া লঞ্চঘাটে জড়ো হয় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এফবিসিসিআইয়ের পরিচালক নিজাম উদ্দিন তাঁর মালিকানাধীন লঞ্চ এমভি অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি নেতাকর্মীদের জনসভায় যাতায়াতের জন্য দিয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে নলছিটি লঞ্চঘাট থেকে এবং বেলা ১২টায় দপদপিয়া লঞ্চঘাট থেকে জনসভার উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চটি। কোন ভাড়া ছাড়াই এ লঞ্চে নেতাকর্মীরা বরিশালের জনসভায় গিয়েছেন। সেখান থেকে আবার নলছিটি লঞ্চঘাটে তাদের ফিরিয়ে দেওয়া হবে। ফলে আরামদায়ক ভ্রমণের মাধ্যমে জনসভায় যোগদিতে পেরে খুশি নেতাকর্মীরা।

নলছিটির কুশঙ্গল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আমরা অসংখ্য নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন থেকে নলছিটি লঞ্চঘাটে এসেছি। এখানে আগে থেকেই অপেক্ষমান অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি ছিল। এই লঞ্চে নেতাকর্মীরা বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় যাবে। আমাদের নৌ পথে সহযেই জনসভায় যাওয়া যাচ্ছে। এ জন্য অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক নিজাম ভাইকে ধন্যবাদ জানাই।

লঞ্চের মালিক নিজাম উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর জনসভায় যোগদানের জন্য নলছিটি উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী যোগদান করবেন। তাদের আরামদায়ক যাত্রার জন্য অ্যাডভেঞ্চার লঞ্চ ফ্রি দেওয়া হয়েছে। লঞ্চে চড়ে জনসভায় যাবেন, আবার ওই লঞ্চেই তারা বাড়ি ফিরতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status