ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে সারদিনব্যাপী সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকী পালিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Friday, 29 December, 2023, 12:32 AM

কুড়িগ্রামে সারদিনব্যাপী সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকী পালিত

কুড়িগ্রামে সারদিনব্যাপী সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকী পালিত

কুড়িগ্রামে ২৭ ডিসেম্বর সারাদিনব্যাপী বাংলা সাহিত্যের কিংবদন্তি, দেশ বরেণ্য সাহিত্যক কুড়িগ্রামের কৃতি সন্তান সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে কুড়িগ্রাম শামসুল হক স্মৃতি পরিষদ আয়োজিত সৈয়দ হক মেলা ও কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল ৯ টায় করির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসক, জেলা পুলিশ পুপার, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ, সম্মিলিত সংস্কৃতি জোট, জেলা শিল্পকলা একাডেমি, প্রেসক্লাব, কুড়িগ্রাম, সরকারি কলেজ, সলিডারিটি,কুড়িগ্রাম ও বিভিন্ন সাহিত্য, সংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনে নেতৃবৃন্দ। পরে মেলার উদ্বোধন করেন কবিপত্নী আনোয়ারা সৈয়দ হক। মেলায় কবির স্মরণে কবিতা আবৃত্তি  অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন স্থানীয় তরুন ও প্রবীন কবিবৃন্দ, সারাদিনব্যাপী মেলা শেষে সন্ধ্যায় কবির লেখা গান ' হায়রে মানুষ রঙিন ফানুস -- গানের সাথে-সাথে ফানুস উড়িয়ে মেলার সমাপ্ত ঘোষণা করা হয়। অন্যদিকে বেলা ১১টায় কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে কবির স্মরণে আলোচনা, কবিতা আবৃতি ও সঙ্গীতানুষ্ঠান এবং বিকেলে কবিপত্নী জেলার ফুলবাড়ী উপজেলায় উপজেলার গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগার ও সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের আয়োজনে সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার প্রদান ও লেখক জাদুঘরের উদ্বোধন করেন। এছাড়া জেলার অন্যান্য উপজেলা গুলোতোও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে কবির স্মরণে অনুরূপ জন্মবার্ষিকী পালনের খবর পাওয়া গেছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status