ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
এবার ‘বিগ ব্যাং’ অফার নিয়ে ফিরছে ইভ্যালি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 December, 2023, 4:01 PM

এবার ‘বিগ ব্যাং’ অফার নিয়ে ফিরছে ইভ্যালি

এবার ‘বিগ ব্যাং’ অফার নিয়ে ফিরছে ইভ্যালি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি এবার ‘বিগ ব্যাং’ অফার নিয়ে ফিরছে। গ্রাহকের জন্য সাড়া জাগানো আয়োজন নিয়ে শুক্রবার রাতে ফেসবুক লাইভে আসবেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইভ্যালির ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় আয়োজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইভ্যালির ‘বিগ ব্যাং’ অফারের সঙ্গে সম্পৃক্ত হয়েছে স্যামসাং, মিনিস্টার, যমুনা, ইউনিলিভার, টিকে গ্রুপ, সেনা, তীর, নোকিয়ার মতো দেশ সেরা প্রতিষ্ঠান। গ্রাহক যে কোনো পণ্য অর্ডার দেয়ার ৭২ ঘণ্টার মধ্যে ই-কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন। এখানে সকল পণ্য সিওডিতে (ক্যাশ অন ডেলিভারি) পাওয়া যাবে। গ্রাহক আগে পণ্য বুঝে পাবে এরপর টাকা পেমেন্ট করবে। ফলে গ্রাহক ঝামেলামুক্ত হয়ে তার কাঙ্ক্ষিত সেরা পণ্যটি দ্রুত পেয়ে যাবেন।

আরও বলা হয়, মূলত ইভ্যালিতে যেসব অর্ডার আসবে সেগুলো দেখে মার্চেন্ট সরাসরি ই-কুরিয়ারের মাধ্যমে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেবে। ই-কুরিয়ার পণ্যের টাকা পেয়ে সেগুলো মার্চেন্টকে পেমেন্ট দেবে। ইভ্যালি শুধুমাত্র তার লভ্যাংশ মার্চেন্ট থেকে পাবে।

নতুন ক্যাম্পেইন সম্পর্কে মোহাম্মাদ রাসেল বলেন, গ্রাহকদের সেরা অফার দেয়ার জন্য আমাদের সরবরাহকারীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন। ইতোমধ্যে কয়েকশ সেলার তাদের অফারের কথা জানিয়েছেন। দীর্ঘ সময়ের এই দূরত্ব কেবল ই-ভ্যালির ‘বিগ ব্যাং’ অফারের মাধ্যমে ঘোচানো যাবে। একসঙ্গেই ইতিহাস গড়ব ইনশাআল্লাহ। যা হবে বিজয়ের ইতিহাস, অসম্ভবকে সম্ভব করার ইতিহাস।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status