ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কাপ্তাই ১০ আর ই সেনাবাহিনী অসহায় শতাধিক নারী পুরুষ মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষুধ বিতরণ
মিন্টু কান্তি নাথ রাজস্থলী
প্রকাশ: Thursday, 28 December, 2023, 12:07 AM

কাপ্তাই ১০ আর ই সেনাবাহিনী অসহায় শতাধিক নারী পুরুষ মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষুধ বিতরণ

কাপ্তাই ১০ আর ই সেনাবাহিনী অসহায় শতাধিক নারী পুরুষ মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষুধ বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে রাঙামাটির ১০ আর ই ব্যাটলিয়নের ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিচালনা করেছে ১০ আর ই  জোন। 

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে কাপ্তাই  উপজেলার কাপ্তাই ইউনিয়নের  হরিণ ছড়া মুখ পাড়ায় অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই  জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ সোহেল (পি এস সি)  তত্ববধানে  আর এম ও ক্যাপ্টেন মোঃ সাদমান সাকিব রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন। 

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল কার্যক্রমে এলাকার পিছিয়ে পড়া ও অসহায় শতাধিক নারী পুরুষ কচিকাচা শিশুরোগী সেবা নেন। এসময় সেবা নিতে আসা রোগীদের মাঝে ডাক্তারি পরামর্শের পাশাপাশি ফ্রি ঔষুধ বিতরণ করা হয়।

এবিষয়ে ১০ আর ই জোন অধিনায়ক বলেন,মানবতার সেবায় প্রতি মাসে আমরা ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিতায় আজ হরিণছড়া মুখ পাড়া এলাকায় মেডিকেল সেবা প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, ১০ আর ই জোনের পক্ষ থেকে মানবিক এই কার্যক্রম চলমান থাকবে। যাতে এলাকার জনসাধারণের মাঝে সম্প্রীতি বজায় থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status