ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
এএএবির সভাপতি আবু নাসার উদ্দিন, সম্পাদক ফাতেমা জাহান স্বর্ণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 27 December, 2023, 11:22 PM

এএএবির সভাপতি আবু নাসার উদ্দিন, সম্পাদক ফাতেমা জাহান স্বর্ণা

এএএবির সভাপতি আবু নাসার উদ্দিন, সম্পাদক ফাতেমা জাহান স্বর্ণা

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি)-এর ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত। এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ আবু নাসার উদ্দিন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিসিএস- ট্যাক্সেশনের মির্জা মোহাম্মদ মামুন সাদাত এবং আইসিডিডিআরব’র এরশাদ জান চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাতেমা জাহান স্বর্ণা।

অনান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, যুগ্ম সম্পাদক, যুগ্ম জেলা ও দায়রা জজ (৪র্থ বিজেএস); অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম; মন্ত্রিপরিষদ বিভাগ এবং আইসিটিডি) মোঃ মাহবুব সোবহানী। কোষাধ্যক্ষ, বিসিএস (কৃষি); ডিএই, ফরিদপুর) হাফিজ হাসান।

গবেষণা ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোহাম্মদ খুরশীদ আলম। সমাজকল্যাণ ও নেটওয়ার্কিং সম্পাদক, বিসিএস- ট্যাক্সেশন মোঃ ওমর ফারুক খান। ইভেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স সম্পাদক বিসিএস (কৃষি), ডিএই ইরিন পারভিন এবং সদস্য পদে সহকারী কমিশনার, বিসিএস (কর) তিথি সিকদার এবং ডেপুটি স্টেশন ইঞ্জিনিয়ার লোপা খান।

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি বাংলাদেশে অস্ট্রেলিয়ার প্রাক্তন ছাত্রদের মধ্যে নেটওয়ার্কিং, জ্ঞান আদান-প্রদান এবং সহযোগিতার লক্ষ্য অর্জনের জন্য কাজ করবে। তাদের প্রচেষ্টা একটি প্রাণবন্ত এবং আন্তঃসংযুক্ত সম্প্রদায়ের বিকাশে অবদান রাখবে, যা সক্রিয়ভাবে বাংলাদেশের বৃদ্ধি ও সমৃদ্ধিতে অবদান রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status