ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
সিনেমায় আর অভিনয় করবেন না মাহি !
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 27 December, 2023, 2:22 AM

সিনেমায় আর অভিনয় করবেন না মাহি !

সিনেমায় আর অভিনয় করবেন না মাহি !

চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচন করছেন। এরই মধ্যে তিনি (গোদাগাড়ী-তানোর) আসনে ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমে রীতিমতো হইচই ফেলে দিয়েছে ঢাকাই সিনেমার এই নায়িকা।


মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে গোদাগাড়ী উপজেলার গো গ্রাম ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন তিনি। এদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ট্রাক প্রাতীকে ভোট চেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

এ সময় মাহির সঙ্গে ছিলেন তার কর্মী-সমর্থকরা। এদিকে মাহি ভোটারদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন দেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি।

এসময় গো গ্রাম ইউনিয়নের এক নারী ভোটারের কাছে মাহি ভোট চাইতে গেলে ওই ভোটার মাহিকে উল্টো প্রশ্ন করে বলেন, ভোটের পর নেতারা দেশ ছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখবো না! ভোটার আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি!

ওই নারী ভোটারের প্রশ্নের জবাবে মাহি বলেন, আমার বাসা মন্ডমালা, এখানেই থাকবো, আমি তো আর সিনেমা করবো না, আমার বাচ্চা হয়ে গিয়েছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকবো।

উল্লেখ্য, চিত্রনায়িকা মাহি গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। সম্প্রতি অভিনয় ছেড়ে পুরোদমে রাজনীতির মাঠে নামেন। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে ভোটে লড়ছেন তিনি।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের লড়াইয়ে অংশ নিচ্ছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status