ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
দামি দামি প্রোডাক্ট নয়, ভরসা রাখুন ফলে! এই পাঁচটি ফল ত্বকের জন্য সেরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 August, 2023, 11:26 AM

দামি দামি প্রোডাক্ট নয়, ভরসা রাখুন ফলে! এই পাঁচটি ফল ত্বকের জন্য সেরা

দামি দামি প্রোডাক্ট নয়, ভরসা রাখুন ফলে! এই পাঁচটি ফল ত্বকের জন্য সেরা

পরিবেশের দূষণ থেকে বর্ষার জোলো আবহাওয়া, ত্বকের সমস্যায় অনুঘটক হিসেবে কাজ করছে একাধিক উপাদান৷ দামি দামি প্রোডাক্ট কিংবা ওষুধ খেয়েও অনেক ক্ষেত্রে সারেনা সমস্যা৷ তবে ভরসা রাখতে পারেন হাতের কাছে থাকা চেনা ফলগুলিতে৷

অ্যাকনে, পিম্পলস্, ব্ল্যাক হেডস্, ত্বকের একাধিক সমস্যায় ভুগছেন সকলে৷ পরিবেশের দূষণ থেকে বর্ষার জোলো আবহাওয়া, ত্বকের সমস্যায় অনুঘটক হিসেবে কাজ করছে একাধিক উপাদান৷ দামি দামি প্রোডাক্ট কিংবা ওষুধ খেয়েও অনেক ক্ষেত্রে সারেনা সমস্যা৷ তবে ভরসা রাখতে পারেন হাতের কাছে থাকা চেনা ফলগুলিতে৷

সেনস্ ক্লিনিকের ক্রীড়া ও কার্যকরী পুষ্টিবিদ দীপক পাল জানালেন কোন কোন ফলে প্রতিদিনের ডায়েটে সামিল করলে ত্বকের সৌন্দর্য আরও বাড়বে৷

১.আম- ফলের রাজা আম বহুগুণে সমৃদ্ধ৷ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল ত্বকের ঔজ্জ্বল্য বাডা়য়৷

২.পেঁপে- পেঁপেতে রয়েছে প্যাপেইন এনজাইম যা প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে৷ এটি হজমেও সহায়তা করে, পাশাপাশি ক্ষত নিরাময়ে সাহায্য করে।

৩.আমলা- আমলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। আমলা গায়ের রং উজ্জ্বল করে৷, হাইপারপিগমেন্টেশন ফিকে করে৷ এমনকি দূষণের ক্ষতিকর প্রভাব থেকে আপনার ত্বককে রক্ষা করে।

৪.তরমুজ-তরমুজে জলীয় উপাদান প্রচুর রয়েছে৷ যা ত্বকের হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে এবং উজ্জ্বল ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫. পেয়ারা- পুষ্টিগুণে ভরপুর হল পেয়ারা৷ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পটাসিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ত্বকের তারুন্য ধরে রাখে৷ সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status