ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডেঙ্গুতে তরুণ চিকিৎসকের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 August, 2023, 1:56 PM

ডেঙ্গুতে তরুণ চিকিৎসকের মৃত্যু

ডেঙ্গুতে তরুণ চিকিৎসকের মৃত্যু

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলমিনা দেওয়ান মিশু নামে এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া ১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট থাকাকালে মারা যান তিনি। এ ঘটনায় গভীর শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডা. আলমিনা দেওয়ান মিশুর আত্মার মাগফিরাত কামনা এবং একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে শোকবার্তায়।

ডা. আলমিনা দেওয়ান মিশু ময়মনসিংহ মেডিকেলের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) গাইনি অ্যান্ড অবস বিভাগে রেসিডেন্ট (৩৯ ব্যাচ) হিসেবে অধ্যয়নরত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status