ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছেলের নাম বদলেছেন পরী, রাজেন নামের সঙ্গে মিল রেখে আর নয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 August, 2023, 1:46 AM

ছেলের নাম বদলেছেন পরী, রাজেন নামের সঙ্গে মিল রেখে আর নয়

ছেলের নাম বদলেছেন পরী, রাজেন নামের সঙ্গে মিল রেখে আর নয়

বেশকিছু দিন ধরেই ছেলে রাজ্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করার সঙ্গে ছেলেকে ‘পদ্ম’ বলে আসছিলেন পরীমনি।

বিষয়টিতে কারো তেমন নজর না থাকলেও এবার ভিন্ন কিছুর ইঙ্গিত মিলল।

পরীমনির ছেলে রাজ্যকে কোলে নিয়ে সোমবার প্রযোজক আবদুল আজিজের ফেসবুকে পোস্ট করা একটি ছবি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

ছবির ক্যাপশনে আজিজ লিখেছেন, “আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কি? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাল্লাহ্।”

সেটাও না হয় স্বাভাবিক। ছোটদের আদর করে কত নামেই তো ডাকেন কতজন।

কিন্তু সেই পোস্টের নিচে পরীমনির কমেন্টে পাওয়া গেল ভিন্ন ইঙ্গিত। সেখানে পরী সন্তানের নাম উল্লেখ করেছেন ‘শাহীম মুহাম্মদ পদ্ম’।

জন্মের পরপরই স্বামী শরিফুল রাজের সঙ্গে মিলিয়ে ছেলে নাম রাখা হয়েছিল ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।

নানা টানাপড়েনের পর কয়েক মাস ধরে আলাদা থাকছেন রাজ-পরী। টালমাটাল সংসার আন টেনে নিতে চান না কেউই, সেটাও জানিয়েছেন তারা।  

এরই মধ্যে ছেলের জন্মদিনও ঘনিয়ে আসছে। আগামী ১০ অগাস্ট ছেলের প্রথম জন্মদিনের আয়োজন নিয়ে এখন ব্যস্ত নায়িকা। বাবাকে ছাড়াই হয়ত কাটবে ছেলের জন্মদিন, এমন ইঙ্গিতও দিয়ে রেখেছেন পরীমনি।

সব মিলিয়ে এবার রাজের শেষ চিহ্ন হিসেবে ছেলের নামও বদলে ফেললেন কিনা, সেই প্রশ্নের উত্তর পেতে পরীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাতেই থাকতে হবে আপাতত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status