ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্যাম্পের ভেতরের কী ফাঁস করে দিতে চান ফুটবলার আঁখি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 August, 2023, 4:33 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 8 August, 2023, 2:19 AM

ক্যাম্পের ভেতরের কী ফাঁস করে দিতে চান ফুটবলার আঁখি

ক্যাম্পের ভেতরের কী ফাঁস করে দিতে চান ফুটবলার আঁখি

চলতি বছরের মে মাসে বাফুফের ক্যাম্প ছেড়ে চলে যান নারী ফুটবলার আঁখি খাতুন। ক্যাম্প ছেড়ে বিয়ে করে চীনের সাংহাইয়ে চলে গেছেন সাফজয়ী এই ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, মায়ের অসুস্থতার কথা বলে ক্যাম্প ছেড়েছেন আঁখি। মিথ্যা বলে ক্যাম্প ছেড়েছে এই ডিফেন্ডার।

তবে বাফুফেকে জানিয়ে সবকিছু করেছেন বলে দাবি করেছেন আঁখি। দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আঁখি বলেন, আমি মিথ্যা বলে ক্যাম্প ছাড়িনি। যদি মিথ্যা বলে চলে আসি তাহলে বাফুফে ক্যাম্পের শৃঙ্খলা বলতে তো কিছু নেই। আমি চলে এলাম অফিসিয়ালদের কাছে কোনো খবর থাকবে না? তারা দুনিয়াতে আছেন, নাকি অন্য জগতে?

ক্ষুদ্ধ হয়ে এই নারী ফুটবলার আরও বলেন, যদি আমার নামে কোনো মিথ্যা অপবাদ দেওয়া হয়, কোনো বাজে মন্তব্য করা হয়, তাহলে সব ফাঁস করে দেবো। ক্যাম্পে কি হয়েছে, না হয়েছে সবার সামনে ফাঁস করবো। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status