ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার কোনো কর্মসূচি নয়, কঠোর অবস্থানে পুলিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 July, 2023, 2:03 AM

শনিবার কোনো কর্মসূচি নয়, কঠোর অবস্থানে পুলিশ

শনিবার কোনো কর্মসূচি নয়, কঠোর অবস্থানে পুলিশ

ঢাকার প্রবেশপথগুলোতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণায় জনমনে উদ্বেগের মধ্যে ঢাকা মহানগর পুলিশ সাফ জানিয়ে দিয়েছে, শনিবার কোনো দলকেই তারা মাঠে নামার অনুমতি দেবে না। 

ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, তাদের কাছে শনিবার কর্মসূচি পালনের জন্য দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আবেদন জমা পড়েছে। কিন্তু তারা কাউকেই সায় দেননি। 

"কাউকে কর্মসূচি পালনের কোনো অনুমতি দেওয়া হয়নি। কেউ কর্মসূচি পালন করলে আইনানুগ ব্যবস্থা যা নেওয়ার, তাই করা হবে।”

সরকার হটানোর এক দফা আন্দোলনে থাকা বিএনপি বিকালে নয়া পল্টনে মহাসেমাবেশ করে ঘোষণা দেয়, শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার প্রবেশমুখগুলোতে তারা অবস্থান কর্মসূচি পালন করবে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা জোট ও দলগুলোও আলাদাভাবে একই কর্মসূচি দেয়।

এর পাল্টায় ঢাকার প্রবেশমুখগুলোতে শনিবার শান্তি সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। আটটি স্থানে শনিবার বেলা ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে বলে জানানো হয়।

ডিএমপি কমিশনার বলেন, দুই দলের কর্মসূচিতে জনদুর্ভোগ বাড়বে এবং সহিংসতার মত ঘটনা ঘটতে পারে। বিষয়টি বিবেচনা করে কাউকে অনুমোদন দেননি তারা। 

“এ ধরনের কর্মসূচিতে ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, অনুমোদন না দেওয়ার পেছনে এ বিষয়টিও বিবেচনায় আনা হয়েছে।"

রাতে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় ডিএমপি কমিশনারকে উদ্ধৃত করে বলা হয়, “আগামীকাল শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানীর ঢাকার সকল প্রবেশমুখে সকাল ১১টা হতে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। উক্ত রাজনৈতিক দল সমূহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিকট হতে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি।

“আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় আগামিকালের সকল রাজনৈতিক দলের অবস্থান কমসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেয়া হল না।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status