ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আওয়ামী লীগের বাম শরিকরা চীন গেলেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 July, 2023, 12:45 AM

আওয়ামী লীগের বাম শরিকরা চীন গেলেন

আওয়ামী লীগের বাম শরিকরা চীন গেলেন

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলের বাম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং সাম্যবাদী দলের শীর্ষ নেতারা সোমবার চায়না সাউদার্ন এয়ারলাইনসে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন। 

চীন সফরকারী বামপন্থী দলগুলোর এই প্রতিনিধি দলে আছেন জাসদের সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য লুৎফুন নেসা খান এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। এই সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসেবে চীনে গিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী।

সোমবার দুপুরে নেতাদের বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বামপন্থী রাজনৈতিক নেতারা সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠকে বসবেন। আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status