ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রযুক্তিখাতের কর্মী-উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের ডাকছে কানাডা !
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 July, 2023, 12:21 PM

প্রযুক্তিখাতের কর্মী-উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের ডাকছে কানাডা !

প্রযুক্তিখাতের কর্মী-উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের ডাকছে কানাডা !

রাবেয়া আশরাফী পিংকি, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কানাডায় বসবাসে আগ্রহী বা অভিবাসন প্রত্যাশী প্রযুক্তিখাতের কর্মী ও ফ্রিল্যান্সারদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে দেশটির অভিবাসন মন্ত্রণালয়।

সম্প্রতি দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী সীন ফ্রাসার আন্তর্জাতিক মানের দক্ষ প্রযুক্তি কর্মীদের কানাডায় আকৃষ্ট করতে রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) বাস্তবায়নে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপগুলোকে কানাডার টেক ট্যালেন্ট স্ট্র্যাটেজি হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রযুক্তি কর্মীদের আকৃষ্টে যেসব পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

আইএমপির আওতায় নতুন উদ্ভাবন স্ট্রিম গুরুত্বপূর্ণ প্রযুক্তি পেশায় শ্রম ঘাটতি পূরণ এবং কানাডায় দক্ষ জনশক্তি আরো বৃদ্ধির লক্ষ্যে আইএমপির আওতায় একটি নতুন উদ্ভাবন স্ট্রিম সৃষ্টির পরিকল্পনা গ্রহন করেছে আইআরসিসি। কার্যক্রমটি চলতি বছরের শেষের দিকে চালু হওয়ার কথা। স্ট্রিমটি লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট (এলএমআইএ) প্রক্রিয়ার বাইরে থাকবে। এরফলে নিয়োগদাতা ও কর্মীরা কানাডার প্রযুক্তি খাতে অগ্রাধিকার পাবে।

এক্ষেত্রে আইআরসিসি দুটি শর্ত ভেবে রেখেছে। প্রথমত- কানাডা সরকারের নির্ধারিত কোম্পানির আওতায় কর্মীদেরকে পাঁচ বছর পর্যন্ত ওয়ার্ক পারমিট দেয়া হবে। দ্বিতীয়ত- নির্দিষ্ট চাহিদাভিত্তিক পেশার ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত ওপেন ওয়ার্ক পারমিট দেয়া হবে।

ডিজিটাল নোম্যাড বা ফ্রিল্যান্সারদের আকৃষ্ট করা :

কানাডাকে ডিজিটাল ভবঘুরেদের গন্তব্য হিসেবে তৈরির পরিকল্পনা রয়েছে আইআরসিসির। ডিজিটাল ভবঘুরেদের আকৃষ্ট করার জন্য অতিরিক্ত নীতিমালা কানাডার জন্য উপকারী হবে কিনা তা যাচাইয়ে সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে নির্ধারণ করা হবে।

কানডার বর্তমান অভিবাসন আইন অনুযায়ি ডিজিটাল নোম্যাড বা ভবঘুরেরা যখন একজন বিদেশি নিয়োগকর্তার জন্য দূরে থেকে কাজ করেন তখন মাত্র ছয়মাস কানাডায় থাকার সুযোগ পায়। আইআরসিসি আশা করছে নতুন পদক্ষেপ অনুযায়ি কানাডায় থাকার বিষয়ে এই ডিজিটাল নোম্যাডরা সিদ্ধান্ত নিতে পারবে এবং কানাডার নিয়োগকর্তাদের কাছে কাজের সুযোগ চাইবে পারবে।

বর্তমান টেক প্রোগ্রামগুলো আরও উন্নত করা :

উচ্চ দক্ষতা সম্পন্ন প্রযুক্তি পেশার কর্মীদেরকে সুবিধা দিতে বর্তমান কর্মসূচিগুলো উন্নত করার পরিকল্পনা করছে আইআরসিসি। দ্রুত উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী পেতে গ্লোবাল স্কিলস স্ট্র্যাটেজি নামের কার্যক্রম হাতে নিয়েছে কানাডা। মহামারীরর আগের থেকে গ্লোবাল স্কিলস স্ট্র্যাটেজি ওয়ার্ক পারমিটের আবেদনগুলোর প্রক্রিয়াকরন সময় স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে এসেছে। এছাড়াও সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা (ইএসডিসি) গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম এলএমআইএএস প্রক্রিয়াকরনের জন্য দুই সপ্তাহের মানদন্ড পূরণ করেছে এবং ওয়ার্ক পারমিট আবেদনের জন্য আইআরসিসিও দুই সপ্তাহের মানদন্ড পূরণ করেছে।

স্টার্টআপ ভিসা :

বিদেশি উদ্যেক্তাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতে স্টার্ট আপ ভিসা সরবরাহ করা হবে। আবেদনের পর অপেক্ষার দীর্ঘসূত্রিতা কমাতেও পদক্ষেপ নেয়া হয়েছে। ফেডারেল বিজনেস ক্যাটাগরিতে চলতি বছর প্রত্যাশিত স্থায়ী বাসিন্দার সংখ্যা তিনগুন করা হয়েছে। এই সংখ্যা ২০২৪ এবং ২০২৫ সালে আরও বাড়বে।

এইচওয়ান-বি বিশেষ পেশা ভিসাধারীদের জন্য ওয়ার্ক পারমিট :

হাজার হাজার মানুষ উচ্চ প্রযুক্তির খাতে কাজ করছে এমন কোম্পানির কানাডা এবং যুক্তরাষ্ট্র উভয় স্থানেই কার্যক্রম রয়েছে। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে কাজ করছে এমন অনেকের এইচওয়ান-বি বিশেষ পেশা ভিসা রয়েছে।

যুক্তরাষ্ট্রে এইচওয়ান-বি ভিসাধারী এবং তার পরিবারের সদস্যরা ১৬ জুলাই থেকে কানাডায় আসার যোগ্য হবেন। এ ধরনের আবেদনকারীরা কানাডায় তিন বছরের জন্য ওপেন ওয়ার্ক পারমিট পাবেন। অর্থাৎ এ সময়ের মধ্যে তারা কানাডায় যে কোন নিয়োগ কর্তার অধীনে কাজ করতে পারবেন। এইচওয়ান-বি ভিসাধারীর স্বামী বা স্ত্রী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিরাও প্রয়োজন অনুযায়ি কাজ ও পড়াশোনার পারমিট সহকারে অস্থায়ী বাসিন্দা হওয়ার আবেদন করতে পারবেন।

এই কার্যক্রম এক বছরের জন্য অথবা যতক্ষণ ১০ হাজার আবেদন জমা না হয় ততদিন বিদ্যমান থাকবে। শুধুমাত্র প্রধান আবেদনকারীরা এই সংখ্যার সাথে যুক্ত হবেন তার সাথে থাকা পরিবারের সদস্যরা নয়।

প্রযুক্তি কর্মী হিসেবে কানাডায় অভিবাসনের অন্যান্য উপায় :

গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম এবং এইচওয়ান-বি স্পেশালিটি ভিসার মতো টেক ট্যালেন্ট স্ট্র্যাটেজি প্রোগ্রামগুলোর পাশাপাশি বিদেশি প্রযুক্তি বিষয়ক কর্মীদের আকৃষ্ট করতে অন্যান্য ওয়ার্ক পারমিট এবং অভিবাসন কর্মসূচিও গ্রহন করা হয়েছে।

ড্রয়ের মাধ্যমে এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি :

মে মাসের শেষের দিকে অভিবাসন মন্ত্রী সীন ফ্রাসার এক্সপ্রেস এন্ট্রি প্রার্থীদের জন্য ড্র এর মাধ্যমে ক্যাটাগরিভিত্তিক সিলেকশন প্রক্রিয়া চালু করেছে। এক্সপ্রেস এন্ট্রির যেসব প্রার্থী ভালো ফরাসী ভাষা জানেন অথবা নিচের নির্দিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে তারা আইআরসিসি কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন।

যেখানে স্বাস্থ্যসেবা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম), বাণিজ্য, ছুতার ও ঠিকাদার, পরিবহন এবং কৃষি ও কৃষি-খাদ্যে অগ্রাধিকার রয়েছে।

ক্যাটাগরিভিত্তিক ২৪টিরও বেশি এসটিইএম পেশা রয়েছে। ২০২২ সালের শেষের দিকে স্ট্যাটিসটিকস কানাডার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কানাডার এসটিইএম শ্রমশক্তিতে যে দক্ষতার ঘাটতি রয়েছে তা পূরণ করা প্রয়োজন। গত পাঁচ জুলাই প্রথমবারের মতো এসটিইএম পেশার জন্য প্রথম ক্যাটাগরিভিত্তিক ড্র অনুষ্ঠিত হয়েছিল। এরমধ্যে এসটিইম প্রফেশনের ৫০০ আবেদনকারীকে স্থায়ী আবাসনের জন্য আবেদন করতে ইনভাইটেশন টু এপ্লাই (আইটিএএস) পাঠানো হয়।

ক্যাটাগরিভিত্তিক এক্সপ্রেস এন্ট্রি ড্র এর ক্ষেত্রে নির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্যের পাশাপাশি কানাডার শ্রম ও চাকরীরর বাজারের ঘাটতি পূরণে সক্ষম হবে এমন শীর্ষ প্রার্থীদেরকেই আমন্ত্রন জানায় আইআরসিসি।

এক্সপ্রেস এন্ট্রি পুলের প্রার্থীদেরকে কম্প্রিহেনসিভ র‌্যাংকিং সিস্টেম (সিআরএস) নামে পয়েন্টভিত্তিক সিস্টেমের মাধ্যমে র‌্যাংকিং করা হয়। প্রার্থীর বয়স, শিক্ষা, ভাষাগত দক্ষতা, কাজের অভিজ্ঞতাসহ আরো বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে এই র‌্যাংকিং করা হয়। এমনকি প্রার্থী যদি একটি নির্ধারিত ক্যাটাগরির জন্য যোগ্যও হলেও আইআরসিসির আওতায় নূণ্যতম সিআরএস স্কোর পেতে হবে।

টেক প্রোভিয়েন্সাল নমিনি প্রোগ্রাম স্ট্রিমস :

প্রোভিয়েন্সাল নমিনি প্রোগ্রাম (পিএনপি) এর মাধ্যমে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলগুলো তাদের শ্রমবাজার ও অর্থনৈতিক লক্ষ্য অনুযায়ি নিজস্ব অভিবাসন ব্যবস্থা তৈরি করে নিতে পারবে। পিএনপির আওতায় তারা নিজেদের জন্য দক্ষ বিদেশি কর্মীদের মনোনীত করতে পারবে।

কুইবেকের ফেসিলেটেড প্রসেসিং স্ট্রিম :

ফেসিলেটেড প্রসেসিং স্ট্রিমের মাধ্যমে অস্থায়ীভাবে যোগ্য বিদেশি কর্মী নিয়োগ দিতে পারবে কুইবেকের নিয়োগদাতারা। এই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগাতারা এলএমআইএর সাধারন প্রয়োজনীয় কিছু শর্তও বাদ দিতে পারে। কুইবেকের ফেসিলেটেড অকোপেশন লিস্টে টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামের (টিএফডব্লিউপি) জন্য যোগ্য সব পেশাই অন্তর্ভূক্ত রয়েছে। এসব পেশারই অনেকগুলোই প্রযুক্তি শিল্পসংশ্লিষ্ট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status