ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারণে সিলেটে জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 July, 2023, 11:31 AM

যে কারণে সিলেটে জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ

যে কারণে সিলেটে জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ

সিলেট মহানগর জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেয়নি সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি। শনিবার নগরীর রেজিস্ট্রি মাঠে সমাবেশ হওয়ার কথা ছিল। অনুমতি ছাড়া সমাবেশ করার চেষ্টা করা হলে জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের অনুমতি পাওয়ার আগেই সমাবেশ সফল করতে নগরীতে ব্যাপক প্রচার  চালায় জামায়াত। কয়েক দিন ধরে তারা প্রস্তুতিমূলক সভা করছে বিভিন্ন শাখা-সংগঠনের সঙ্গে। শুক্রবার সকালে মহানগর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নগরীর রেজিস্ট্রি মাঠ পরিদর্শন করতে যান। এ সময় পুলিশ দলটির সাত নেতাকর্মীকে আটক করে।

আটক সাতজনের মধ্যে পাঁচজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। তারা হলেন— সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার খশির গ্রামের সিদ্দিক আহমদের ছেলে আজিজুল ইসলাম (৪৩), বালাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এএসএম রুবেল (২৩), কানাইঘাটের বড়দেশ গ্রামের আলী আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), সিলেট মহানগরের উত্তর বাগবাড়ি এলাকার মৃত এরফান উদ্দিনের ছেলে আবুবকর সিদ্দিক (৫৮) ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাগেরকোনা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে সাইদুল ইসলাম (৩৮)।

শুক্রবার সকাল থেকে সমাবেশস্থল রেজিস্ট্রি মাঠ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা কুইক রেন্সপন্স টিমও (সিআরটি)।

দীর্ঘদিন পর গত ১০ জুন ঢাকায় পুলিশের অনুমতি নিয়ে অনেকটা বড় সমাবেশ করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দেয় দলটি। ঢাকার পর এবার সিলেটে বিভাগীয় সমাবেশ করে নিজেদের শক্তি প্রদর্শনের চষ্টো চালাচ্ছিল জামায়াত। শনিবারও সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শুক্রবার বাদ জুমআ নগরীর মসজিদে মসজিদে এবং গুরুত্বপূর্ণ সব পয়েন্টে লিফলেট বিতরণ করা হয়।

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বেলা ২টায় সিলেট রেজিস্ট্রি মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে গত ৫ জুলাই সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার বরাবর আবেদন করে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা।  

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি কমিশনার মো. ইলিয়াস শরীফ শুক্রবার সন্ধ্যায় বলেন, জামায়াতের সমাবেশে নাশকতার আশঙ্কা রয়েছে; তাই অনুমতি দেওয়া হবে না। এটি তাদের জানানো হয়েছে। সিলেটে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না, এটিই চূড়ান্ত। নির্দেশ অমান্য করে জামায়াত-শিবির মাঠে নামলে কঠোর আইনিব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

পুলিশের এ অবস্থানের বিষয়ে জামায়াতের সিলেট মহানগর শাখার আমির ফখরুল ইসলাম বলেন, পুলিশ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সমাবেশের ব্যাপারে আমাদের লিখিত কিছুই জানায়নি। আমাদের সমাবেশ করার প্রস্তুতি রয়েছে। শনিবার আমরা সমাবেশ করব, ইনশাআল্লাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status