ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
নিষিদ্ধ হলেন জেবা জান্নাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 June, 2023, 10:49 PM
সর্বশেষ আপডেট: Friday, 23 June, 2023, 10:19 AM

নিষিদ্ধ হলেন জেবা জান্নাত

নিষিদ্ধ হলেন জেবা জান্নাত

অসহযোগিতা ও অসদাচরণের কারণে উঠতি অভিনয়শিল্পী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। ডিরেক্টরস গিল্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

ওই বিবৃতিতে বলা হয়েছে, পেশাগত কাজের ক্ষেত্রে আপনার অসহযোগিতা ও অসদাচরণের জন্য আপনার বিরুদ্ধে আনীত আমাদের সম্মানিত সদস্য রাশেদা আক্তার লাজুকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগটি নিষ্পত্তিতে কোনোরূপ সহযোগিতা না করায় ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সব সদস্য অভিনয়শিল্পী হিসেবে আপনাকে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে সব প্রকার নির্মাণ থেকে বিরত থাকবে। সিদ্ধান্তটি আগামী ২০ জুন ২০২৩ থেকে কার্যকর বলে গণ্য হবে।

নিষিদ্ধ হলেন জেবা জান্নাত

নিষিদ্ধ হলেন জেবা জান্নাত

জেবা জান্নাত জয়নাল হাজারির ফেসবুক টকশোতে প্রথমবার হাজির হয়েছিলেন। এরপর টিকটকে প্রথম নিজের পরিচিতি ছড়িয়েছিলেন। পরে সেখান থেকে নাটকে নাম লেখান। পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন জেবা।

জয়নাল হাজারির ওই অনুষ্ঠানে নিয়মিত হবার কথা ছিল জেবার। কিন্তু জয়নাল হাজারির প্রয়াণে সেটা হয়নি। 

আফরান নিশোর সঙ্গে তার ‘ক্রস কানেকশন’ নাটকের একটি ক্লিপস ভাইরাল হয়। এ ছাড়া ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status