মানিকছড়িতে ২০ আনসার ব্যাটালিয়ন সদরদপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 18 June, 2023, 10:38 PM
মানিকছড়িতে ২০ আনসার ব্যাটালিয়ন সদরদপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরীতে অবস্থিত ২০ আনসার ব্যাটালিয়ন সদরদপ্তরে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৩’ পালন করা হয়েছে। রোববার (১৮ জুন) সকাল ১০ ঘটিকায় আফজাল হোসেন, পরিচালক (চলতি দায়িত্ব),২০ আনসার ব্যাটালিয়ন, তিনটহরী, মানিকছড়ি তার বাসভবনের প্রাঙ্গণে কয়েকটি চারাগাছ রোপণের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
দেশব্যাপী ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৩’ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এর নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয়। এসময় ব্যাটালিয়ন অধিনায়ক বৃক্ষরোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ব্যাটালিয়নের সকল সদস্যকে বৃক্ষরোপণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় সহকারী পরিচালক তানজিনা হোসেন তৃণা ও সহকারী পরিচালক মোঃ রুবেল হোসাইন, কোম্পানি কমান্ডারবৃন্দসহ বিভিন্ন পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারী ও ব্যাটালিয়ন সদস্যগণ বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।