|
টানা বর্ষণে গাজীপুর নগরী অচল, জলাবদ্ধতায় নাকাল জনজীবন
নতুন সময় প্রতিনিধি
|
![]() টানা বর্ষণে গাজীপুর নগরী অচল, জলাবদ্ধতায় নাকাল জনজীবন গত রবিবার (২৬ এপ্রিল) রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের পর থেকেই পরিস্থিতির অবনতি হতে থাকে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকা—চৌরাস্তা, বোর্ডবাজার, টঙ্গীসহ বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে সড়কগুলো যেন অস্থায়ী জলপথে রূপ নেয়। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পথচারী ও কর্মজীবী মানুষ। ব্যাহত হচ্ছে যান চলাচল, থমকে যাচ্ছে ব্যবসা-বাণিজ্য। অনেক জায়গায় যানবাহন ধীরগতিতে চলাচল করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। টানা বর্ষণে সেই পানি দীর্ঘসময় ধরে সড়কে অবস্থান করায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এ বিষয়ে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও নালা পরিষ্কারের কাজ জোরদার করা হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তারা দাবি করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
