ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
খুলনা সিটি নির্বাচনে আইন শৃংখলা রক্ষায় ৩৮৪৮ জন আনসার ভিডিপি নিয়োগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 June, 2023, 5:49 PM

খুলনা সিটি নির্বাচনে আইন শৃংখলা রক্ষায় ৩৮৪৮ জন আনসার ভিডিপি নিয়োগ

খুলনা সিটি নির্বাচনে আইন শৃংখলা রক্ষায় ৩৮৪৮ জন আনসার ভিডিপি নিয়োগ

আগামী ১২ জুন ২০২৩ খ্রিঃ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৮৯ টি ভোট কেন্দ্রের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষার্থে ৩৪৬৮ জন আনসার ভিডিপি সদস্য সদস্যা নিয়োগ করা হয়েছে। 

ভোট কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটলে তা প্রতিরোধ করতে তাৎক্ষনিকভাবে নিরাপত্তা সংক্রান্ত ও নির্বাচনী সামগ্রীর নিরাপত্তার দায়িত্ব পালনের সময় অবৈধ অনুপ্রবেশকারীদের কেন্দ্রে প্রবেশে বাধাদান, হুমকি প্রদর্শণ হলে কর্তৃপক্ষকে অবহিতকরন, ভোট কেন্দ্রে হামলাকারীদের  তাৎক্ষনিক  প্রতিহত করা। ভোটের আগের রাতে নিরাপত্তা রাক্ষার্থে কেন্দ্রে অবস্থান করা, ভোট কেন্দ্রে কেউ অসুস্থ হলে নির্বাচন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক জরুরী চিকিৎসার ব্যবস্থা করা এবং কোন  প্রার্থীর দেওয়া খাদ্যদ্রব্য গ্রহন না করার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও খুলনা জেলা কমান্ড্যান্ট মোঃ সেলিমুজ্জামান   আনসার ভিডিপি  সদস্য-সদস্যাদের নির্দেশ  প্রদান করেছন।

প্রতিটি  ভোট কেন্দ্র   ৯ জুন হতে ১৩ জুন ২০২৩ খ্রিঃ পর্যন্ত ৫ দিনের জন্য ১ জন পিসি (অস্ত্র সহ) ১ জন এপিসি (অস্ত্র সহ) ৬ জন আনসার-ভিডিপি (পুরুষ) ও ৪ জন আনসার-ভিডিপি (মহিলা) মোট ১২ জন করে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
খুলনা রেঞ্জের ৪টি আনসার ব্যাটালিয়নের ৩৮০ জন বিভিন্ন পদবীর ব্যটালিয়ন আনসার খুলনা মেট্রোপলিটন পুলিশের সাথে সমন্বয়পূর্বক মোবাইল/ ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রতিটি টিমে ৫জন বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার ও ১ জন দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা টহল সহ তাৎক্ষণিক নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত থাকবে। সার্বিক কার্যক্রম উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সেলিমুজ্জামান  এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status