ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
লিটন দাসের আইপিএল ছাড়ার আসল রহস্য কি? স্ত্রীর পোস্টে ভিন্ন ইঙ্গিত
প্রকাশ: Saturday, 6 May, 2023, 2:05 PM
সর্বশেষ আপডেট: Friday, 12 May, 2023, 7:01 PM

লিটন দাসের আইপিএল ছাড়ার আসল রহস্য কি? স্ত্রীর পোস্টে ভিন্ন ইঙ্গিত

লিটন দাসের আইপিএল ছাড়ার আসল রহস্য কি? স্ত্রীর পোস্টে ভিন্ন ইঙ্গিত

সবাইকে চমকে দিয়ে আইপিএলের মাঝপথেই ছেড়ে চলে গিয়েছেন লিটন দাস। সময়ের আগে তিনি আইপিএল ছাড়ায় সমর্থক থেকে শুরু করে ক্লাব কর্তা সকলেই চমকে গিয়েছেন। এমনকি তিনি যাওয়ার আগে প্লেয়ারদের সঙ্গে দেখাও পর্যন্ত করেননি বলে জানা গিয়েছে। তাঁর KKR ছাড়ার কারণ হিসেবে দেখানো হয়েছে ব্যক্তিগত কারণ। অর্থাৎ, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আইপিএল ছাড়েন।

কী ব্যক্তিগত কারণ ছিল লিটন দাসের? তা অবশ্য জানা যায়নি। তাঁর কারণ আদৌ সত্যি ছিল কি না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সমর্থকদের একাংশ। লিটন বাংলাদেশে গিয়ে কিছুদিন দলের সঙ্গে সময় কাটিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে ইংল্যান্ড চলে গিয়েছেন। এবার তাঁর আইপিএল ছাড়ার কারণ জানা গেল। সৌজন্যে লিটন দাসের স্ত্রী।

লিটন দাসের স্ত্রী সঞ্চিতা একটি পোস্ট করেন সম্প্রতি। যেখানে দেখা যায় ইংল্যান্ডে দু’জনে একটি সেলফি তুলেছেন। ক্যাপশনে লেখা হয়, ‘পাগল মানুষটার সঙ্গে ৯ বছর।’ হ্যাশট্যাগে দেওয়া ২ মে। অর্থাৎ, ২ মে তাঁদের বিয়ের ৯ বছর পূর্ণ হল। এরথেকেই পরিষ্কার হয়ে গিয়েছে কী কারণে লিটন আইপিএল ছেড়েছেন। লিটন ২৮ এপ্রিল আইপিএল ছেড়ে বাংলাদেশ যান।

আইপিএল-এ মোট আটটা ম্যাচের জন্য তিনি এসেছিলেন। তবে ৫টা ম্যাচে তিনি দলের সঙ্গে ছিলেন। এরমধ্যে একটা ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন। এবার সবথেকে দুর্বল দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি সুযোগ পেয়ে ব্যর্থ হন। উইকেটের পিছনেও সহজ সুযোগ হাতছাড়া করেন। এরপর তাঁকে আর সুযোগ দেওয়া হয়নি। তাঁর বদলে ভালো খেলে জায়গা করে নেন জেসন রয়। ফলে বাকি ম্যাচগুলো তাঁকে বসেই কাটাতে হয়।

আগেভাগে আইপিএল ছাড়ায় ক্ষতির মুখে পড়েছে লিটন দাস। তাঁর বিপুল টাকা কেটে নেওয়া হয়েছে। তিনি যেই কটা ম্য়াচে দলের সঙ্গে ছিলেন সেই কটা ম্যাচের টাকাই তিনি পেয়েছেন। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, প্লেয়াদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। কারণ আইপিএল-এর জন্য কোনও বাংলাদেশি প্লেয়ারই পুরো সময় আইপিএল-এ থাকতে পারেননি। সম্প্রতি মুস্তাফিজুর রহমান দিল্লি ক্য়াপিটালস ছেড়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status