ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
টিকটকার শাকিলার বিরুদ্ধে থানায় অভিযোগ সাংবাদিকের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 6 May, 2023, 9:58 AM
সর্বশেষ আপডেট: Saturday, 6 May, 2023, 10:07 AM

টিকটকার শাকিলার বিরুদ্ধে থানায় অভিযোগ সাংবাদিকের

টিকটকার শাকিলার বিরুদ্ধে থানায় অভিযোগ সাংবাদিকের

ঈদে মুক্তি পাওয়া ‘কিল হিম’ সিনেমা নিয়ে একটি ভ্লগ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন টিকটকার শাকিলা পারভীন। ভিডিওটি পোস্ট করার পর বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এ নিয়ে সংবাদও প্রকাশ হয়। এর জের ধরেই শাকিলা ফেসবুক ওয়ালে সব সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে একটি পোস্ট দেন। এরপরই হাতিরঝিল থানায় উঠতি মডেল শাকিলার নামে সাধারণ ডায়েরি করেন আকাশ নিবির নামে এক বিনোদন সাংবাদিক।

টিকটকারের নামে থানায় সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ওসি আব্দুর রশীদ বলেন, ‘বৃহস্পতিবার (৪ মে) সাংবাদিক আকাশ নিবির থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

অভিযোগে আকাশ নিবির লেখেন, গত ৩ মে রাত আনুমানিক ৯টায় আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি শাকিলা পারভিন নামক একটি ভেরিফায়েড ফেসবুক আইডিতে আমাকে ইঙ্গিত করে মানহানিকর হলুদ সাংবাদিক আখ্যায়িত করে রিকশাচালকের সঙ্গে তুলনা করা হয়। এতে আমি সামাজিকভাবে অপদস্ত ও হেয় প্রতিপন্ন হয়েছি। শাকিলা পারভীনের মাধ্যমে যেকোনো সময়ে ক্ষতির আশঙ্কা করছি। এ ছাড়াও সব মহলকে হলুদ সাংবাদিক আখ্যায়িত করে একটি ভিডিও বার্তা দেয়া হয়, যা তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে রয়েছে।

এর আগে, বিষয়টি নিয়ে ছবির পরিচালক জসীম উদ্দিন জাকির মিমাংসা করতে চাইলে কথিত ওই মডেল প্রশাসনের ভয় দেখিয়ে ৪ মে সন্ধ্যা ৭টায় কাফরুল থানায় সাংবাদিক আকাশ নিবির ও সাংবাদিক আশরাফুল আলম আসিফের নামে অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পরেই হাতিরঝিল থানায় অভিযোগ করেন আকাশ।

বিষয়টি জানতে অভিযুক্ত শাকিলা পারভীনের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, টিকটক থেকে উঠে আসা শাকিলা ইউটিউবেও বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন। তবে এর বাইরে তিনি ভ্লগ বানিয়ে আয় করে থাকেন। তারই ধারাবাহিকতায় ‘কিল হিম’ সিনেমা নিয়ে তিনি ভিডিওটি বানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status