|
অপু বিশ্বাস যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন
নতুন সময় ডেস্ক
|
![]() অপু বিশ্বাস যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন অপুর ছবি যখন সিনেমা হলে তিনি তখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। গত বুধবার যুক্তরাষ্ট্রে পৌছান তিনি। জানা গেছে, যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের মেজর রাস্তা ৫ ঘণ্টা বন্ধ রেখে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত হয়ে থাকে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। ২০০৭ সাল থেকে এ আয়োজন হয়ে আসছে। ব্যতিক্রম হচ্ছে না এ বছরও। এ অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশে (বাফলা)-এর উদ্যোগে হয়ে থাকে এই আয়োজন। আগামী ৬ ও ৭ মে অনুষ্ঠিত হতে যাওয়া ওই শোতে অপু বিশ্বাস ছাড়াও অংশ নিচ্ছেন অভিনেতা মীর সাব্বির ও মাজনুন মিজান, গীতিকবি জুলফিকার রাসেল, কণ্ঠশিল্পী টিনা রাসেল, রেশমী মির্জা, মাহফুজা মম, ডালিম কুমারসহ অনেকেই। আয়োজনটি উপস্থাপনা করবেন চলচ্চিত্র পরিচালক ও সঞ্চালক দেবাশীষ বিশ্বাস। ![]() অপু বিশ্বাস যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন অপু বিশ্বাস বর্তমানে লস অ্যাঞ্জেলেসে আছেন। অনুষ্ঠান শেষ করে আগামী ৯ মে লসঅ্যাঞ্জেলেসে ছাড়বেন তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
