ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
বুশরা করোনায় আক্রান্ত
প্রকাশ: Saturday, 6 May, 2023, 2:21 AM

বুশরা করোনায় আক্রান্ত

বুশরা করোনায় আক্রান্ত

ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৫ মে) দুপুরে নমুনা পরীক্ষার পর তার করানো শনাক্ত হয়।

তার ফুফাত ভাই তৌফিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুশরা এখন বাসায় আইসোলেশনে আছেন। গতকালও গায়ে জ্বর, কাশি ছিল। বাসাতেই চিকিৎসা চলছে তার।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, বর্তমানে বুশরা আফরিনের কাশি ও দুর্বলতা আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে তিনিই প্রথম চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি মেয়র আতিকুল ইসলামের মেয়ে।

এশিয়ার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা অনুভব করা দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ। গত মাসে তাপপ্রবাহের সময় ঢাকায় তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে, যা ছয় দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকার এই তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে উত্তর সিটির সাথে সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার (আর্শট-রক)। এই প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। এজন্য তারা বিভিন্ন দেশে নিজেদের অর্থে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ দিয়েছে। একইভাবে ঢাকা উত্তর সিটিতে তারা বুশরা আফরিনকে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ করেছে বলে জানা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status