ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
সিনেমা ফ্লপ, কী সিদ্ধান্ত নিলেন সালমান খান?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 May, 2023, 11:12 AM

সিনেমা ফ্লপ, কী সিদ্ধান্ত নিলেন সালমান খান?

সিনেমা ফ্লপ, কী সিদ্ধান্ত নিলেন সালমান খান?

প্রত্যেক বছরই ঈদে মুক্তি পায় 'ভাইজান' সালমান খানের ছবি। এবারও সেটাই হয়েছে। ঈদে এসেছে সালমানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। দীর্ঘ ইতিহাস বলছে প্রত্যেকবারই সালমানের সেই ছবি বক্লবাস্টার হিট দিয়ে এসেছে। যদিও এবার আর সেটা হল না। বক্স অফিসে বিশেষ ম্যাজিক দেখাতে পারেননি সালমানের নতুন ছবি। বক্স অফিসে আয়ের নিরিখে কোনও রকম ১০০ কোটি ঘরে পৌঁছেছে। এরই মধ্যে শোনা গেলো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ভাইজান।

শোনা যাচ্ছে, বেশ কিছুদিন সিনেমার দুনিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। আগামী ঈদে (২০২৪) সালমানের কোনও ছবি মুক্তি পাবে না।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, শুধু ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটিই নয়, বেশ কয়েকবছর ধরে ব্যর্থতার মুখে পড়েছে সালমানের একের পর এক ছবি। এর আগে সালমান যেমন 'বাজরঙ্গি ভাইজান', ‘সুলতান’-এর মতো হিট ছবি উপহার দিয়েছেন। তেমনই ঈদে মুক্তি পাওয়া ‘টিউবলাইট’, 'ভারত', ‘রাধে’-র মতো একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেই ধারাই রয়ে গিয়েছে 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিটিতেও। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ এই ছবি। বক্স অফিসে আয়ের নিরিখে কোনও রকম ১০০ কোটি ঘরে পৌঁছেছে এই ছবি। এই মুহূর্ত সালমান দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছেন বলেও কানাঘুষো হচ্ছে।

যদিও যশরাজ ফিল্মসের ব্যানারে শিগগিরই মুক্তি পাবে সালমান খানের ছবি 'টাইগার থ্রি'। সেই ছবির কাজ শেষ করেই বিরতি নেবেন সাল্লু।

প্রসঙ্গত, বারবার বক্স অফিসে ছবির ব্যর্থতার পর এর আগে বিরতির পথে হেঁটেছিলেন খোদ শাহরুখ। দীর্ঘ বিরতির পর তিনি পুরনো মেজাজে ফিরে এসেছেন। একইভাবে বিরতি নিয়েছেন আমির খান। দুই খানের মতো সালমানও একই পথে হাঁটছেন কিনা তা সময়ই বলবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status