|
পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
|
![]() পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এমপি এনামুল হক তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। দির্ঘ এক মাস সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। নিজ ও পরিবার এবং বৃহৎ স্বার্থে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজে অংশ নিতে এবং ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকলকে। সেই সাথে তিনি সমাজের নিম্নবিত্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আশার জন্য অনুরোধ জানিয়েছেন। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদ-উল-ফিতরের শিক্ষার প্রতিফলন হোক এই আহ্বান জানান তিনি। তিনি সকল শ্রেণী পেশার মানুষের সুস্থতা ও কল্যাণ কামনা করে সকলকে ঈদ শুভেচ্ছা জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
