ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
মনোহরদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ দোকানে আট হাজার টাকা জরিমানা
মোঃ নাজমুল হাসান, মনোহরদী, নরসিংদী
প্রকাশ: Friday, 7 April, 2023, 12:56 AM
সর্বশেষ আপডেট: Friday, 7 April, 2023, 1:05 AM

মনোহরদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ দোকানে আট হাজার টাকা জরিমানা

মনোহরদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ দোকানে আট হাজার টাকা জরিমানা

নরসিংদীর, মনোহরদী চালাকচর বাজারে ভোক্তা অধিদপ্তর আইন ২০০৯, এ মোবাইল কোড পরিচালনা করা হয়। 

বৃহস্পতিবার ৬ ই এপ্রিল ,  বেলা ১২.১৫মিঃ চালাকচর ও বড় চাপা বাজারে "জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমানের নেতৃত্বে ফল ইফতারি ও চালের দোকানে বাজার তদারকি  অভিযান পরিচালিত হয়।  দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টাঙিয়ে রাখাতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় চালাকচর  বাজারের আবুলের ফলের দোকান কে ১০০০টাকা, রুবেল স্টোরকে ২ ০০০ টাকা, শহীদুল্লাহর চালের দোকানকে ২০০০ টাকা ও মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির জন্য "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায়  বড় চাপা বাজারের মাহবুব মিষ্টির দোকান কে ২০০০ টাকা, আলামিন এর মিষ্টির দোকানকে ১০০০ টাকাসহ পাঁচটি দোকানে  সর্বমোট ৮০০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

সহযোগিতায় ছিলেন মোঃ শাহনেওয়াজ স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মোবারক হোসেন ও নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status