ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে পূবাইলের সেই টায়ার কারখানায় আবারও বয়লার বিস্ফোরণে আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 21 June, 2026, 10:48 AM

গাজীপুরে পূবাইলের সেই টায়ার কারখানায় আবারও বয়লার বিস্ফোরণে আগুন

গাজীপুরে পূবাইলের সেই টায়ার কারখানায় আবারও বয়লার বিস্ফোরণে আগুন

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় পুরোনো টায়ার থেকে তেল তৈরির সেই কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২০ জুন) দুপুরে পূবাইল কলেজ গেট এলাকায় অবস্থিত অটো গ্রিন অয়েল নামের ওই কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বয়লারের মাধ্যমে পুরোনো টায়ার গলিয়ে তেল সংগ্রহ করা হয়। দুপুরে হঠাৎ বিকট শব্দে কারখানার ভেতরে বয়লার বিস্ফোরণ হয় এবং তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ২৩ জানুয়ারি স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামের এই কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছিলেন। পরে জেলা প্রশাসন কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়।

কিছুদিন বন্ধ থাকার পর নতুনভাবে অটো গ্রিন অয়েল নামে কার্যক্রম চালু হয়। তবে এবার কারখানার চারদিকে উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে, যাতে ভেতরের কার্যক্রম বাইরে থেকে দেখা না যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status