ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাহায্যকারী দল, বিমানবাহিনীর হেলিকপ্টার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 April, 2023, 12:01 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 4 April, 2023, 12:05 PM

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাহায্যকারী দল, বিমানবাহিনীর হেলিকপ্টার

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাহায্যকারী দল, বিমানবাহিনীর হেলিকপ্টার

রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর  সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার  কাজ করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৩টি ইউনিট কাজ করছে।

অগ্নিকাণ্ডস্থলে বঙ্গবাজারের কয়েকজন ব্যবসায়ীকে দেখা গেছে। ঈদের আগে বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়েছেন তাঁরা। অনেকেই কাঁদছেন। ছোটাছুটি করছেন।  
অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের বেশির ভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান আজ বলেন, ভয়াবহ এই অগ্নিকাণ্ড শুরুর পরপরই সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল সেখানে কাজ করছে। এর পাশাপাশি সেখানে বিমানবাহিনীর একটি সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status