|
বঙ্গবাজার অগ্নিকাণ্ড
২ কোটি টাকার মালামাল হারিয়ে ব্যবসায়ীর আহাজারি
নতুন সময় ডেস্ক
|
![]() ২ কোটি টাকার মালামাল হারিয়ে ব্যবসায়ীর আহাজারি বঙ্গবাজারের ভয়াবহ আগুনে তার সাতটি দোকান ও গোডাউনের প্রায় দুই কোটি টাকার কাপড় পুড়ে গেছে। সব হারিয়ে বঙ্গবাজারের মার্কেটের সামনেই আহাজারি করছিলেন ওই ব্যবসায়ী। বিলাপ করতে করতে তিনি বলেন, ‘ও ভাই, কিছু নাই, সব পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে গোডাউনে ৭৫ লাখ টাকার মাল ওঠানো হয়েছে। আমার দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। গোডাউন, দোকান সব শেষ।’ ওই ব্যবসায়ী জানান, বঙ্গবাজারে তাদের গোডাউন ও সাতটি দোকান রয়েছে। নাম হাসান গার্মেন্টস। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ভাইয়ের নাম সাফায়েত। আমার ভাইরে তো খুঁজে পাচ্ছি না। ও সাফায়েত তুই কই রে ভাই?’ আজ সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে পাশের ভবন এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। এছাড়া বঙ্গবাজারের সামনের রাস্তায়ও ছড়িয়ে পড়েছে। আগুনে বঙ্গবাজারে টিনশেড মার্কেটটি পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনা ও বিমান বাহিনীর অন্তত ৫০টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
