|
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাফোডিল ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আসাদুল হক। শনিবার ২৫ মার্চ, বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম সেমিনার হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, মনিবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এ এম এম হামিদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ ফখরে হোসেন, স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান । অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগবিভাগের উপধ্বতন সহকারি পরিচালক মোঃ আনোয়ার হাবিব কাজল। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আসাদুল হক বলেন, মুক্তিযুদ্ধের চেতনাও আদর্শের সাথে কোন প্রকার আপোষ করা যাবে না এবংজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের বিচক্ষণ নেতৃত্বে ও মুক্তিকামী মানুষের দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে কেউ যেন ছিনিমনি খেলতে না পারে সে ব্যাপারে তরুণ প্রজন্মকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
