ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
বাগমারার সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের উদ্বোধন
কৃষকের কথা চিন্তা করেই ২২ বছর আগে কোল্ড স্টোরেজ নির্মাণ করেছি: এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 February, 2023, 7:35 PM

কৃষকের কথা চিন্তা করেই ২২ বছর আগে কোল্ড স্টোরেজ নির্মাণ করেছি: এমপি এনামুল হক

কৃষকের কথা চিন্তা করেই ২২ বছর আগে কোল্ড স্টোরেজ নির্মাণ করেছি: এমপি এনামুল হক

রাজশাহীর বাগমারায় সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে চলতি বছর আলু সংরক্ষণের উদ্বোধন করা হয়েছে। আলু সংরক্ষণের উদ্বোধন উপলক্ষে শনিবার শিকদারীর সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ শিরনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলু সংরক্ষণের শুভ উদ্বোধন করেন এনা গ্রুপের চেয়ারম্যান বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাগমারা একটি কৃষি প্রধান এলাকা। এই উপজেলার প্রায় লোক কৃষি পেশার সাথে যুক্ত। কৃষির প্রতিটি উৎপাদিত পণ্য গুরুত্বপূর্ণ বিশেষ করে আলু। আলু সারা যাতে সংরক্ষণ করা যায় সে জন্য প্রত্যন্ত গ্রামে ২২ বছর আগে একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করেছি। 

কোল্ড স্টোরেজ নির্মাণের কারনে এখন আর কৃষককে দূরদুরান্তে গিয়ে আলু স্টোরে রাখতে হয় না। হাতের কাছে কোল্ড স্টোরেজ পাওয়ায় দিন দিন আলুর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কাছে কোল্ড স্টোরেজ হওয়ায় খরচ অনেক কমে গেছে কৃষকের। প্রতি বছর আয়োজন করে আলু সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়। আলু চাষিরা যেন সঠিক মূনাফা থেকে বি ন না হয় সে দিকে নজর দেয়া হয়। ফলে কৃষকের চাহিদা মতো আলু বাহির করে দেয়া হয়ে থাকে। 

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের সিনিয়র ম্যানেজার সাজ্জাদুর রহমান জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র ম্যানেজার হিসাবশাখা সোহরাব হোসেন মাসুম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, কৃষকদের মধ্যে শহিদুল ইসলাম।  

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সালেহা ইমারত ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের সিনিয়র লোডিং অফিসার আব্দুল মজিদ, আসলাম হোসেন, স্টোর অফিসার আফজাল হোসেন, এক্সিকিউটিভ হিসাব শাখা রেজাউল করিম, সহ-লোডিং অফিসার আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন এলাকার আলু চাষী ও সুধিজন। সালেহা ইমারত কোল্ড স্টোরেজ সূত্রে জানাগেছে চলতি বছর ২ লাখ ২০ হাজার বস্তা আলু স্টোরে সংরক্ষণের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status